শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
নির্বাচনকালীন সরকার চায় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৩৭ পিএম   (ভিজিট : ৫৪৯)

রাজনৈতিক দল হিসেবে নতুন নিবন্ধন পাওয়া ইনসানিয়াত বিপ্লব দলটি বলছে, তারা কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন চান না। নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। নির্বাচনের আগে বর্তমান সরকার কাঠামো ভেঙে দিতে হবে। দলীয় সরকার থাকা যাবে না। তবে বিশেষ প্রয়োজনে বর্তমান সরকারপ্রধান (শেখ হাসিনা) সেই সরকারের প্রধান থাকতে পারেন।

বুধবার (০৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল শেখ রায়হান এসব কথা বলেন।

‘মানবসত্তার পুনরুজ্জীবন এবং মানবরাষ্ট্র মানবতার দুনিয়ায় গড়ে তোলার সাধনায় মানবতার রাজনীতি পুনঃপ্রবর্তনের লক্ষ্যে ইসলামিয়াত বিপ্লব সমাবেশ’ শিরোনামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শেখ রায়হান বলেন, আমরা অংগ্রহণমূলক নির্বাচন চাই। যেখানে সবগুলো দল অংশ নেবে। নির্বাচনে আমেজ থাকবে, যে যার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। এমন পরিবেশ নিশ্চিতে দেশপ্রেমিক সেনাবাহিনীকে মাঠে নামাতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের কেন্দ্রীয় নেতা আহমেদ সামসের, আল্লামা ইলিয়াস, শেখ নাইম উদ্দিন, আবু তালেব হেলালী, সহ-সম্পাদক এমদাদুল হক, সমন্বয়ক জাকির আহসান প্রমুখ।


ভোরের পাতা/কে 









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]