মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
নির্বাচন বন্ধ করতে বিএনপি লাশ ফেলার রাজনীতি করতে চায়: কাদের
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৩:৫১ পিএম   (ভিজিট : ৪৮২)

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সকল আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন বন্ধ করতে ও লাশ ফেলার  রাজনীতি করতে চায়।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে ৭৫-এ খুন করেছে জিয়া-মোস্তাক। জেলখানায় জাতীয় নেতাদের হত্যা করেছে তারা। তারেক জিয়া, খালেদা জিয়া ২১ এ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা করেছে। যেখানে আইভি রহমানসহ ২৩ প্রাণ ঝরে গেছে। আমি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। এদেরকে প্রতিরোধ করতে হবে।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে পথ সভায় এসব কথা বলেন তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আপনাদের  সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো প্রার্থী বা কোনো একজন নামি নেতাকে তারেক জিয়া লন্ডন থেকে হত্যার জন্য ষড়যন্ত্র করছে। আপনারা এটার প্রতিরোধ করবেন। বাংলাদেশের মানুষ ৭১ সালকে ভয় পায়নি।  এবারও যত বাধা আসুক ভয় পাবেনা।

ওবায়দুল কাদের বলেন, বিদেশী শক্তি আমাদেরকে পরামর্শ দিলে গ্রহণ করব। কিন্তু আমাদের নির্বাচনের ক্ষতি হয় এমন শক্তিকে উস্কানি দিলে এটা মেনে নেবনা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে আজকে বাংলাদেশে বিএনপি তাই করছে। 

তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন ঠেকানোর শক্তি কারো নেই। আমরা অস্ত্রবাজি করিনা। আমাদের অস্ত্র জনগণ। আওয়ামীতে সরকার গঠন করলে দেশের উন্নয়নে কি করা হবে তা নেত্রী ইশতেহারে বলে দিয়েছেন। বিএনপি লাল কার্ড খেয়ে পালিয়ে গেছে। এখন লিফলেট বিতরণের আন্দোলন করে। বিএনপির কোমর, হাটু ভেঙে গেছে, আর দাঁড়াতে পারবে না।

এবার ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন বিরোধী অপতৎপরতার জবাব দিতে ৭ জানুয়ারি দলে দলে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে আমি দেশবাসির প্রতি আহবান জানাচ্ছি।  

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ  চেয়ারম্যান আবদুল ওয়াদুদ, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী ইব্রাহীম এবং পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান। খবর: বাসস









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]