মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
স্বপ্ন ছিল প্রাইমারি স্কুলের শিক্ষক হবো: প্রধানমন্ত্রী
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ২:০৫ পিএম   (ভিজিট : ৪৪৩)

প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্ন থাকলেও নানান প্রতিকূলতায় তা পূরণ হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমার জীবনে একটা স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার। তাও প্রাইমারি স্কুলের শিক্ষক। আমি সেটা হতে চাচ্ছিলাম। ওটা আমার খুব পছন্দের ছিল কিন্তু হয়নি সেটা।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ২০২৪ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বপ্ন পূরণ না হওয়ার কারণ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমার বাবা তো প্রায়ই; এই বাংলাদেশের মানুষের কথা বললেই তখনকার সরকার তাকে গ্রেপ্তার করতো, জেলে নিয়ে যেত। বারবার আমাদের পড়াশোনা বাধাগ্রস্ত হতো। তারপর পড়াশোনা শেষ পর্যন্ত আর শেষ করতে পারিনি। কারণ যখন আমি মাস্টার্স ডিগ্রিতে ভর্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখনই পঁচাত্তরে আমার বাবা-মা, ভাই সবাইকে মেরে ফেলা হয়। আমার ছোট বোন আর আমি ছিলাম বিদেশে। আমার ছোট বোনেরও পরীক্ষা ছিল সামনে। আমরা কিন্তু দেশে আর আসতে পারিনি। কারণ তখন যারা সরকারে ছিল, আমাদের আসতে দেয়নি। প্রায় ছয় বছর আমাদের বাইরেই থাকতে হয়েছিল বিদেশে রিফিউজি হিসেবে। সেভাবেই ছিলাম। সে জন্য আমার মাস্টার্স ডিগ্রিও আর সম্পন্ন হয়নি, আমার বোনের ইন্টারমিডিয়েট পড়াটাও শেষ হয়নি। তারপরও আমরা শিক্ষাকে গুরুত্ব দেই।

শেখ হাসিনা বলেন, আমাদের ছেলে-মেয়েদের আমরা একটাই শিক্ষা দিই যে, তোমাদের কোনো সম্পদ আমরা রাখব না। একটাই সম্পদ তোমাদের সেটা হচ্ছে শিক্ষা। পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে। আল্লাহর রহমতে ওরা সেটাই করেছে—নিজের পায়ে দাঁড়িয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]