সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
লাখো মুসল্লির আমীন আমীন ধ্বনিতে শেষ হলো কেরানীগঞ্জের জোড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ১:২০ পিএম   (ভিজিট : ১৫০৯)

কেরানীগঞ্জে তাবলীগ জামাত বাংলাদেশের ৫দিনের জোড়ে আজ মঙ্গলবার আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়। লাখো মুসল্লির আমীন আমীন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে আশপাশ এলাকা। 

আখেরী মোনাজাত পরিচালনা করেন তাবলীগের বিশ্ব আমীর দিল্লীর মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভি। তিনি বাদ ফজর থেকে চার ঘন্টাব্যাপী র্দীঘ হেদায়তী বয়ান করেন। বয়ানের বাংলা তরজমা করেন কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা মনির বিন ইউসুফ। আখেরী মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই লাখো ধর্মপ্রাণ মুসল্লির ঢল নামে তাবলীগ জামাতের এই জোড়ে।

ঢাকার অদূরে কেরানীগঞ্জের বামনশূলে কিংস্টার হাউজিং ময়দানে তাবলীগ জমাতের ৫দিনের জোড় গত ১৩ অক্টেবর শুক্রবার থেকে  শুরু হয়ে ১৭ অক্টেবর মঙ্গলবার সকাল ১০.৪৫ মিনিটে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়। 

তাবলীগ জামাত মিডিয়া সমন্বয়কারী মোঃ সায়েম জানায়, বাংলাদেশ ২লক্ষের মতো ৩ চিল্লার সাথী আছেন, এই জোড়ে প্রায়  লক্ষাধিক ৩ চিল্লার সাথী উপস্থিত হয়েছিলেন। এছাড়া জুম্মার নামাজ ও দুআতে লক্ষ লক্ষ মুসল্লি শরীক হয়েছেন।

 ৫দিনের এই জোড়ে ১৯টি দেশে প্রায় এক হাজার  বিদেশি মেহমান উপস্থিত হয়ন। বিদেশি মেহমানরা বিশ্ব ইজতেমা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলায় দাওয়াতি কাজ করবেন বলে জানা যায়। জোড় থেকে দেশ ও বিদেশে তাবলীগ জামাতের দাওয়াতি কাজের জন্য  হাজারের উপরে চিল্লা ও তিন চিল্লার জামাত বের হয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]