শনিবার ১ আগস্ট ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: প্রধানমন্ত্রী নাকি বিমসটেক সভাপতির আমন্ত্রণ? প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল!   নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলা, আহত ২ জন   আগামী চার সপ্তাহ ইরানের ওপর হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প   এনসিপি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো গাজী সালাউদ্দিন তানভীরকে   সাবেক হাইকমিশনারের মৃত্যুতে কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের শোক   শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনা! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য   দেশে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা   
শেখ হাসিনাকে প্রত্যর্পণ, ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে ভারত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ২:৫৪ পিএম   (ভিজিট : ৫১)

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার (প্রত্যর্পণ) বিষয়ে ঢাকার আনুষ্ঠানিক অনুরোধ খতিয়ে দেখার সুপারিশ করেছে ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কমিটিটি লোকসভায় ‘ভবিষ্যতে ভারত-বাংলাদেশ সম্পর্ক’ শীর্ষক নবম প্রতিবেদন উপস্থাপন করে।

এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক দায়বদ্ধতা ও মূল্যবোধ বজায় রেখে ভারতের সরকার যেন এ প্রক্রিয়া সম্পন্ন করে।

প্রতিবেদনে কমিটি আরও উল্লেখ করেছে, ভারতে শেখ হাসিনার অবস্থান মূলত মানবিক ঐতিহ্যের অংশ। চরম দুস্থতা বা অস্তিত্বের হুমকির মুখে পড়া ব্যক্তিদের আশ্রয় দেওয়ার সভ্যতার আদর্শ মেনে এই পদক্ষেপ নিয়েছে ভারত। একই সঙ্গে বাংলাদেশ সরকারের প্রত্যর্পণসংক্রান্ত অনুরোধের বিষয়টি বিবেচনায় নেওয়ার সুপারিশ করা হয়েছে। ভারতের মূল্যবোধ ও আন্তর্জাতিক দায়বদ্ধতার সঙ্গে মিলিয়ে সরকার যেন এই নীতিগত অবস্থান বজায় রাখে, সেই পরামর্শ দিয়েছে কমিটি।

হাসিনাকে রাজনৈতিক কার্যক্রমের অনুমতি দেওয়া হচ্ছে না

কমিটির পর্যালোচনায় শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে ভারত সরকারের স্পষ্ট অবস্থান প্রকাশ করা হয়েছে। ভারত সরকার জানিয়েছে, নিজ ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড তারা চালাতে দেবে না। এই নীতি কঠোরভাবে মানা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে কোনো ধরনের রাজনৈতিক প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে না। ভারতের মাটি থেকে তাকে কোনো রাজনৈতিক কাজ বা বক্তব্য দেওয়ার সুযোগও দেওয়া হচ্ছে না।

দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ

এদিকে বাংলাদেশে ভারতীয় ভিসা সেবা সীমিত হওয়া নিয়ে উদ্বেগ জানিয়েছে সংসদীয় কমিটি। নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিঘ্ন নিয়েও গভীর উদ্বেগের কথা বলা হয়েছে।

কমিটি জানায়, দ্বিপাক্ষিক সম্পর্ক অটুট রাখতে সাধারণ মানুষের যোগাযোগ জরুরি। ভিসা প্রক্রিয়া থমকে থাকায় মানুষের মনে বিরূপ প্রভাব পড়তে পারে।

পরিস্থিতি অনুকূলে আসামাত্র বাংলাদেশে পর্যায়ক্রমে ভিসা সেবা স্বাভাবিক করতে বলা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে (এমইএ) নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার তাগিদ দিয়েছে কমিটি। এ ছাড়া ভ্রমণকারীদের ভোগান্তি কমাতে একটি দ্বিপাক্ষিক কনস্যুলার সহযোগিতা ব্যবস্থা গড়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর মাধ্যমে নিয়মিত ভিসানীতি পর্যালোচনা ও অভিযোগের সমাধান করা সম্ভব হবে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর সার্বিক নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ থেকে কনস্যুলার কর্মীদের সরিয়ে নেয় ভারত। এতে ভিসা সেবা সীমিত হয়ে পড়ে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে বাংলাদেশে পাঁচটি কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন দেড় হাজারটি ভিসা দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশই দেওয়া হচ্ছে চিকিৎসার ভিসা। নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত দেখা হচ্ছে। সার্বিক অবস্থা বিবেচনা করে ভিসাকেন্দ্র বাড়ানো বা দৈনিক ভিসা দেওয়ার সংখ্যা বাড়ানো নিয়ে পরে সিদ্ধান্ত হবে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]