শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ককরোচ নিয়ে মুখ খুললেন বলিউড তারকারা   বিশ্ব রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী   ২২ দিনে দেশে এলো ২.১৭ বিলিয়ন ডলারের রেমিট্যান্স   দাবি না মানলে মোদির পদত্যাগের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি প্রধানের   রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, বিদেশ সফর সংক্ষিপ্ত করলেন স্পিকার   রাষ্ট্রপতি অপসারণের খবরকে ‘সুসংবাদ’ বললেন আসিফ মাহমুদ   বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা   
আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১০:২০ এএম   (ভিজিট : ৫৪)

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও উর্ধ্বমুখী রযেছে।  বৃহস্পতিবার (২৩ জুলাই) আর্ন্তজাতিক মাণদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৯৩ ডলার বা ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ ডলারে পৌঁছেছে, যা গত ৮ জুনের পর সর্বোচ্চ।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ৪৪ ডলার বা ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ২৭ ডলারে লেনদেন হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের ওপর নতুন করে হামলা চালানো এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লোহিত সাগরে তেলবাহী ট্যাংকারে হামলার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে। এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

এর আগে, আগের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৩ ডলারের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ০৭ ডলারে ওঠে। একই সময়ে ডব্লিউটিআইয়ের দামও প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পায়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]