বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ‘বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার’   কলকাতার স্কুলে ইসকনের খাবার, যা বললেন শুভেন্দু   ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ   যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন   মৌখিক নির্দেশনায় ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক   দুদক ও পিএসসিতে নতুন সচিব নিয়োগ    ঘরে নির্যাতন, কর্মক্ষেত্রে নিপীড়ন—নারীর নিরাপত্তা কোথায়?   
অবৈধ পুশইন ঠেকাতে সীমান্তে ২৯ বিজিবি'র কড়া নজরদারী
দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১২:১১ এএম   (ভিজিট : ২৬২)

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)কর্তৃক বাংলা ভাষী ভারতীয় নাগরিকদের বাংলাদেশে জোর করে পাঠানোর চেষ্টা করছে। বিএসএফের এসব কর্মকাণ্ড প্রতিহতের জন্য ফুলবাড়ী সীমান্ত এলাকায় রাতদিন ২৯ বিজিবি কড়া নজরদারী করছে।

বাংলাদেশ সীমান্তে বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে ভারতীয় বিএসএফ বেশ কিছুদিন থেকে পুশইন কার্যক্রম চালাচ্ছে।ইতিমধ্যে তারা গত কয়েকদিনে দিনাজপুরের ফুলবাড়ী, হিলি ও বিরামপুর সীমান্ত দিয়ে নারী,পুুরুষ ও শিশুদেরকে জোর করে পুশইনের চেষ্টা করছে।তবে বর্ডার গার্ড বাংলাদেশ ফুলবাড়ী ২৯ বিজিবি কঠোর অবস্থান গ্রহন করায় ও তাদের বাঁধার মুখে এই সকল উপজেলার সীমান্ত দিয়ে পুশইন করতে পারেনি বিএসএফ। ১ম থেকেই ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় কড়া নজরদারী করায় ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ কোনোভাবে অবৈধ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠাতে পারেনি।

ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি)সাথে ৮ জুন (সোমবার) যোগাযোগ করা হলে তিনি জানান, সীমান্তে ২৯ বিজিবি কড়া নজর রাখছে। যাতে ভারতীয় কোনো নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে না পারে।সেই সাথে চোরাচালান দমনে কঠোর অভিযান চালানো হচ্ছে।সীমান্ত রক্ষায় ফুলবাড়ী ব্যাটালিয়ন সদস্যগণ সর্তক রয়েছে। 

তিনি আরো বলেন, সার্বভৌমত্ব রক্ষায় এক ইঞ্চি জায়গা কোনোভাবেই ভারতকে ছেড়ে দেওয়া হবে না।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]