প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ২:৪৯ পিএম (ভিজিট : ৩৯)

জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বিশ্বে দিনদিন বাড়ছে বায়ুদূষণ। বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি।
যার বায়ুমান স্কোর ১৮৮। অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুমান স্কোর ১৬৪ নিয়ে তালিকার রয়েছে তৃতীয় স্থানে।
শনিবার (৬ জুন) সকালে বায়ুরমান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
বায়ুমান সূচক অনুযায়ী, দূষণমাত্রার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইন্দোনেশিয়ার জাকার্তা। যার বায়ুমান স্কোর ১৬৬। অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। যার বায়ুমান স্কোর ১৬৪।
এরপরের স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা। কিনসাসার বায়ুমান স্কোর ১৬১ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।
এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।