শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: শোকজের জবাব সন্তোষজনক না হলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী   বিসিবিতে প্রবেশের আগে ব্যক্তিগত পরিচয় বাইরে রাখুন: তামিম   অস্ট্রেলিয়া সিরিজ উপলক্ষে মিরপুরে সড়ক ব্যবহারে ডিএমপির নির্দেশনা   সরকারদলীয় এমপিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী   হরমুজ প্রণালি বন্ধের ইঙ্গিত, নতুন উত্তেজনা ছড়াল ইরান   ১৭ মাসে ৪ হাজার ৫০০-এর বেশি ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র   হামে ও উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২   
আল্লাহর ওপর ভরসাই জীবনের সবচেয়ে বড় শান্তি
শামসুল আলম
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ২:২৯ পিএম   (ভিজিট : ৫১)

কিসের এত ভয়? গাছের ডালে ঘুমন্ত পাখিদের দিকে তাকিয়ে দেখুন কী পরম নিশ্চিন্তে তারা ঘুমিয়ে থাকে! কে তাকে মাটিতে পড়ে যেতে দিচ্ছে না? তিনিই মহান আল্লাহ। 

সেই আল্লাহই আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রিজিকদাতা। তিনি আমাদের ভালোবেসেই সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে পাঠিয়েছেন। জীবনের প্রতিটি পরীক্ষা, প্রতিটি সংকট ও প্রতিটি অনিশ্চয়তার মাঝেও তাঁর রহমত আমাদের ঘিরে থাকে। আমাদের দায়িত্ব শুধু সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা; ভাগ্য বণ্টনের দায়িত্ব তাঁরই।

তাই অকারণে দুশ্চিন্তা নয়; চেষ্টা, সততা, দোয়া এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখি। ইনশাআল্লাহ, তিনি আমাদের বিপদ থেকে রক্ষা করবেন, কল্যাণের পথ দেখাবেন এবং উত্তম ফয়সালা দান করবেন।

অন্যায় অবিচারের বিরুদ্ধে শিরদাঁড়া টান করে দাঁড়ানো খুবই প্রয়োজন। তা না পারলে মানুষ হয়ে জন্ম নেওয়ার সার্থকতাই বা কোথায়? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর সাহস, সৎপথে চলার তাওফিক এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন।

সকলের জন্য শান্তিময়, সফল, বরকতময় ও কল্যাণময় একটি দিনের শুভকামনা।



লেখক: বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব (ফেসবুক থেকে নেওয়া )









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]