সোমবার ১৫ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: রিজার্ভ বেড়ে সাড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল   আইন মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি গঠন, সভাপতি আন্দালিব রহমান পার্থ   ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক   দুদকের মামলায় বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহর জামিন   এআই প্রযুক্তিতে শনাক্তের পর দুবাইয়ে আটক বেনজীর   ১৯৭ কিলোমিটার গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ   উপসালা টাইগার্সের জার্সিতে কাল অভিষেক সাকিবের   
কেরানীগঞ্জ থেকে চিড়িয়াখানার পথে ‘ডোনাল্ড ট্রাম্প’!
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৯:৫২ পিএম   (ভিজিট : ১১৭)

বহুল আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা থেকে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হচ্ছে।

বুধবার (২৭ মে) রাত ৯টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান মিয়া। তিনি বলেন, কেরাণীগঞ্জ মডেল থানা থেকে এটি সরাসরি জাতীয় চিড়িয়া খানায় নেওয়া হবে। মহিষের মালিককে স্বরণকে ৩ লাখ ৩০ হাজার টাকা ফেরত দেওয়া হবে।

এদিকে থানা সূত্রে জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প থানায় এমন খবর ছড়িয়ে পরায় থানায় ভিড় করেন শিশু-কিশোর, যুবকসহ নানা বয়সী মানুষ। মহিষটিকে ঘিরে জনসমাগম ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় থানার প্রধান ফটক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুছ।

প্রসঙ্গত, ঢাকার কেরানীগঞ্জের জিনজিরার রসুলপুর এলাকার ব্যবসায়ী ফরিদুজ্জামান স্বরন (২৭) গেলো ঈদুল ফিতরের এক সপ্তাহ পর নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্ম থেকে ৩ লাখ ৩০ হাজার টাকায় অ্যালবিনো মহিষটি কিনে নেন। মহিষটি নারায়ণগঞ্জের ওই ফার্মেই এতদিন লালিত পালিত হচ্ছিলো। ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একটি বেসরকারি টেলিভিশনে ‘ডোনাল্ড ট্রাম’ প্রসঙ্গে মহিষটিকে ঘিরে জনসমাগম ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় কথা বলার পর বেলা ৩টার দিকে জিনজিরার রসুলপুর থেকে ‘ডোনাল্ড ট্রামকে’ কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে ২৫ মে নারায়ণগঞ্জ থেকে ট্রাকযোগে ডোনাল্ড ট্রাম্পকে জিনজিরার রসুলপুরের নিজ বাড়িতে নিয়ে আসেন এর ক্রেতা ফরিদুজ্জামান স্বরন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]