বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ‘বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার’   কলকাতার স্কুলে ইসকনের খাবার, যা বললেন শুভেন্দু   ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ   যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন   মৌখিক নির্দেশনায় ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক   দুদক ও পিএসসিতে নতুন সচিব নিয়োগ    ঘরে নির্যাতন, কর্মক্ষেত্রে নিপীড়ন—নারীর নিরাপত্তা কোথায়?   
পার্বতীপুরের ভবের বাজারে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৭:০৭ পিএম   (ভিজিট : ১৮২)

দিনাজপুরের পার্বতীপুরের ঐতিহ্যবাহী ভবের বাজারে ব্যস্ততম সড়কের সংস্কারের দাবিতে ১৯মে (মঙ্গলবার)বিকাল ৪ টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভবের বাজার বণিক সমিতি ও এলাকাবাসীর আয়োজনে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,বণিক সমিতির নব নির্বাচিত সভাপতি সারোয়ার হোসেন মিন্টু,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,সংগঠনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইয়াকুব আলী সাবু,সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন,সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক লিমন হায়দার সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

বক্তারা বলেন,এই ব্যস্ততম রাস্তাটির দীর্ঘ ৬-৭ বছর ধরে সংস্কার না করায় বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। বর্ষাকালে রাস্তাটির অধিকাংশ স্থানে খানাখন্দে ভরে গিয়ে চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়।বিশেষ করে স্কুল গামী শিক্ষার্থীরা পড়েছেন চরম বিপাকে।তাই রাস্তাটি দ্রুত সংস্কারে সংশ্লিষ্ট দপ্তর সহ সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

উক্ত মানববন্ধনে অংশ নেয় এলাকার সুধীজন,ব্যবসায়ী,শিক্ষার্থী,শ্রমিক ও সর্বস্তরের সচেতন নাগরিক সমাজ।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]