সোমবার ১৫ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: রিজার্ভ বেড়ে সাড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল   আইন মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি গঠন, সভাপতি আন্দালিব রহমান পার্থ   ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক   দুদকের মামলায় বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহর জামিন   এআই প্রযুক্তিতে শনাক্তের পর দুবাইয়ে আটক বেনজীর   ১৯৭ কিলোমিটার গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ   উপসালা টাইগার্সের জার্সিতে কাল অভিষেক সাকিবের   
মিয়ানমারে পাচারের সময় নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ২৪০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৩৩
মোহাম্মদ শফিক, কক্সবাজার জেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৪:৫৬ পিএম   (ভিজিট : ১১৩)

মায়ানমারে পাচারকালে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ২,৪০০ বস্তা সিমেন্ট ও ৩ টি বোটসহ ৩৩ পাচারকারী আটক।

রবিবার (১৭ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় গত ১৬ মে  শনিবার সারাদিনব্যাপী কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী, স্টেশন সেন্টমার্টিন ও নৌবাহিনীর সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ৩ টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১৬ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ২,৪০০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ৩ টি বোটসহ ৩৩ জন পাচারকারীকে আটক করা হয়। 

আটককৃত পাচারকারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা উক্ত ফিশিং বোট ৩ টির মাধ্যমে হাতিয়া ও সন্দ্বীপ এর বিভিন্ন জায়গা হতে সিমেন্ট বোঝাই করে মায়ানমারের নিষিদ্ধ গোষ্ঠিকে সরবরাহের উদ্দেশ্যে গমন করছিলো। এ ধরনের চোরাচালানের সাথে জড়িত মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিত কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

জব্দকৃত সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটককৃত পাচারকারীকেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]