সোমবার ১৫ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: রিজার্ভ বেড়ে সাড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল   আইন মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি গঠন, সভাপতি আন্দালিব রহমান পার্থ   ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক   দুদকের মামলায় বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহর জামিন   এআই প্রযুক্তিতে শনাক্তের পর দুবাইয়ে আটক বেনজীর   ১৯৭ কিলোমিটার গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ   উপসালা টাইগার্সের জার্সিতে কাল অভিষেক সাকিবের   
পার্বতীপুরে ভবের বাজার বণিক সমিতির কমিটি গঠন
ডা.মিন্টু সভাপতি-শফিক সাধারণ সম্পাদক নির্বাচিত
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:৩৫ পিএম   (ভিজিট : ২৫৯)

ব্যবসায়ীদের প্রাণচাঞ্চল্য, ফুলেল শুভেচ্ছা আর সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ঐতিহ্যবাহী ভবের বাজার বণিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন ও সাধারণ আলোচনা সভা সম্পন্ন।

গত শুক্রবার (১৫ মে) রাত ৯টায় মন্মথপুর ইউনিয়নের ভবের বাজারে অনুষ্ঠিত এ সভায় বাজারের শতাধিক ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। আলোচনা,মতবিনিময় এবং সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।এতে বিশিষ্ট ব্যবসায়ী ডা.সারোয়ার হোসেন মিন্টু সভাপতি এবং বিখ্যাত ফুটবলার ও সংগঠক শফিকুল ইসলাম শফিক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সাধারণ আলোচনা সভায় বক্তারা বাজারের সার্বিক উন্নয়ন,ব্যবসায়ীদের নিরাপত্তা,পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ,যানজট নিরসন এবং ব্যবসায়ীদের ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, ঐক্যবদ্ধ ব্যবসায়ী সমাজই পারে একটি বাজারকে আরও আধুনিক ও সুশৃঙ্খল করে তুলতে।

নতুন কমিটি ঘোষণার পর পুরো বাজার এলাকায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা,মাল্যদান ও করতালির মাধ্যমে বরণ করে নেন উপস্থিত ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীরা।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন— সভাপতি:ডাক্তার সারোয়ার হোসেন মিন্টু, সিনিয়র সহ-সভাপতি: সৈয়দ মাহমুদ হোসেন, সহ-সভাপতি:আব্দুল্লাহ আল মাসুদ ও মিজানুর রহমান। সাধারণ সম্পাদক:শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সম্পাদক:আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক: জামিল আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক: শাহজালাল নয়ন, দপ্তর সম্পাদক: আনোয়ারুল ইসলাম রানা, অর্থ সম্পাদক:নূর আলম সরকার, প্রচার সম্পাদক:শ্রী পলাশ চন্দ্র রায়, ধর্মবিষয়ক সম্পাদক: সাদেকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক: বিষ্ণু চন্দ্র রায়, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক:বুলবুল আহমেদ, আইনবিষয়ক সম্পাদক: গোলাম মোস্তফা(এমপি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক: বকুল হোসেন।

সম্মানিত সদস্যরা হলেন— কেতাব আলী,ফজর আলী, মতিউর রহমান,রফিকুল ইসলাম ও রবিউল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবু জগদীশচন্দ্র শাহা, মমিনুল ইসলাম,ডাক্তার বিনয়,ইয়াকুব আলী, ডাক্তার মনোরঞ্জন,মাহাতাব উদ্দিন,বিষু চন্দ্র রায় ও গোলাম রাব্বানীসহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, ভবের বাজারকে একটি আধুনিক,পরিচ্ছন্ন ও ব্যবসাবান্ধব বাজার হিসেবে গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও বাজারের উন্নয়নই হবে আমাদের প্রধান লক্ষ্য। সভা শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]