সোমবার ১৫ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: রিজার্ভ বেড়ে সাড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল   আইন মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি গঠন, সভাপতি আন্দালিব রহমান পার্থ   ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক   দুদকের মামলায় বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহর জামিন   এআই প্রযুক্তিতে শনাক্তের পর দুবাইয়ে আটক বেনজীর   ১৯৭ কিলোমিটার গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ   উপসালা টাইগার্সের জার্সিতে কাল অভিষেক সাকিবের   
চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১০:৫২ পিএম   (ভিজিট : ১২৮)

চাঁপাইনবাবগঞ্জে “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ১০তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শেষ হয়েছে। 

শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নবাবগঞ্জ সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হাসনেয়াতুন নেসা। বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক শামীম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার, মো. আব্দুল মতিন, সঞ্চালনা করেন মো. আমিনুল হক আবির। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এই মেলার আয়োজন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। মেলায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]