সোমবার ১৫ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: রিজার্ভ বেড়ে সাড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল   আইন মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি গঠন, সভাপতি আন্দালিব রহমান পার্থ   ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক   দুদকের মামলায় বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহর জামিন   এআই প্রযুক্তিতে শনাক্তের পর দুবাইয়ে আটক বেনজীর   ১৯৭ কিলোমিটার গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ   উপসালা টাইগার্সের জার্সিতে কাল অভিষেক সাকিবের   
টেকনাফে লবণবোঝাই ট্রাকে ১ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২
মোহাম্মদ শফিক, কক্সবাজার জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ১২৫)

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে অভিযান চালিয়ে লবণবোঝাই একটি ট্রাক থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৫। এ ঘটনায় ট্রাকের হেলপার ও লবণের মালিককে আটক করা হয়েছে। 

তবে আটক নুর মোহাম্মদের পরিবার ও সমর্থকদের দাবি, তাকে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সাবরাং ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি সংঘবদ্ধচক্র লবণবোঝাই ট্রাকে করে বিপুল পরিমাণ ইয়াবা ঢাকায় পাচারের প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫ এর টেকনাফ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার সোহেল রানার নেতৃত্বে একটি দল অভিযান চালায়। 

অভিযানকালে একটি ট্রাক জব্দ করা হয়। পরে ট্রাক থেকে লবণ আনলোড করার সময় ভেতরে লুকানো অবস্থায় দুটি বস্তা উদ্ধার করা হয়। স্থানীয় কয়েকশো মানুষের উপস্থিতিতে বস্তা খুলে দেখা যায়, সেখানে ১ লাখ পিস ইয়াবা রয়েছে। এ সময় মাদক পাচারে ব্যবহৃত ট্রাক ও ১০০ মণ লবণসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ এমরানুল ইসলাম (২০), পিতা- আহম্মদ ছফা (বাঁশখালী, চট্টগ্রাম) এবং ২। নুর মোহাম্মদ (৪২), পিতা- মোঃ রহমত উল্লাহ (সাবরাং, টেকনাফ)। 

অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানে, আজ ১৪ মে ২০২৬ তারিখ রাত ০১:০৫ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি দল ঈদগাঁও থানাধীন আলমাছিয়া পূর্ব গেইট এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে স্বপ্নচূড়া মার্কেটের সামনে ডাকাতির উদ্দেশ্যে ওৎ পেতে থাকা অবস্থায় ০১টি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং ০৫ রাউন্ড তাজা কার্তুজসহ দুই ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ এনামুল হক ওরফে এনাম (২৩), পিতা- মৃত আব্দুল নবী এবং ২। মোঃ নুরুল আফসার রিপন ওরফে আফসার (৪০), পিতা- নুর আহম্মদ। উভয়ের বাড়ি ঈদগাঁও থানার কালীরছড়া এলাকায়। 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এবিষয়ে আজ দুপুরে দিকে প্রেস ব্রিফিং করেছে র‍্যাব- ১৫।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]