সোমবার ১৫ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: রিজার্ভ বেড়ে সাড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল   আইন মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি গঠন, সভাপতি আন্দালিব রহমান পার্থ   ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক   দুদকের মামলায় বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহর জামিন   এআই প্রযুক্তিতে শনাক্তের পর দুবাইয়ে আটক বেনজীর   ১৯৭ কিলোমিটার গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ   উপসালা টাইগার্সের জার্সিতে কাল অভিষেক সাকিবের   
সখিপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন
জাহিদুল ইসলাম,সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৫:০৪ পিএম   (ভিজিট : ১৭০)

“পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার” দাবিতে টাঙ্গাইলের সখিপুর উপজেলায় প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে  সখিপুর বাজারের গোলচত্বরে ফারিয়া (ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন) সখিপুর উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সখিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিকদার মোহাম্মদ সবুর রেজা, ড্রাগ অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের সখিপুর শাখার সভাপতি হুমায়ুন কবির, ফারিয়ার সখিপুর শাখার সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আব্দুল হামিদ। এছাড়াও ফারিয়ার কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ও বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, চিকিৎসাসেবার সঙ্গে সম্পৃক্ত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও কর্মক্ষেত্রে নানা ধরনের ঝুঁকি, হয়রানি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। তারা বলেন, “দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী।”

এ সময় বক্তারা পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং অযৌক্তিক হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পরে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি শেষ হয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]