সোমবার ১৫ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: রিজার্ভ বেড়ে সাড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল   আইন মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি গঠন, সভাপতি আন্দালিব রহমান পার্থ   ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক   দুদকের মামলায় বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহর জামিন   এআই প্রযুক্তিতে শনাক্তের পর দুবাইয়ে আটক বেনজীর   ১৯৭ কিলোমিটার গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ   উপসালা টাইগার্সের জার্সিতে কাল অভিষেক সাকিবের   
মোংলা পৌর নির্বাচন: সংরক্ষিত আসনে নতুন প্রার্থী হতে চান শ্রাবণী লাইজু
মোংলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২:৩৮ এএম   (ভিজিট : ৩৪১)

পৌর নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনকে  আলোচনায়র কেন্দ্রে  রেখে স্থানীয় রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠেছে কে বা কারা হচ্ছে নতুন প্রার্থী বা তাদের পরিচয় কি? বিশেষ করে সংরক্ষিত নারী ওয়ার্ডে  প্রার্থীদের আলোচনা সবার মুখে মুখে কম বেশীে । 

এই ধারাবাহিকতায় সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা  কাউন্সিলর পদে নতুন  প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে   শ্রাবণী ইয়াসমিন  লাইজু। তিনি মোংলা পৌরসভার সংরক্ষিত নারী  ওয়ার্ড নির্বাচনি এলাকা ১,২ ও ৩ নং ওয়ার্ড  থেকে আগামী নির্বাচনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন।

 শ্রাবনী লাইজুর  মা মিসেস কমলা বেগম মোংলা পোর্ট পৌরসভার  সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডের  সাবেক মহিলা কাউন্সিলর  ও মোংলা পৌর মহিলা দলের সভানেত্রী। মায়ের হাত ধরে তার রাজনীতিতে বিএনপির রাজনীতিতে  হাতেখড়ি। সেই সুবাধে দলীয় কর্মকান্ডে ছিলেন বেশ সরব উপস্থিতি। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন সমাজ সেবামুলক কর্মকান্ড। 

 নির্বাচনী এলাকার সাধারণ ভোটারদের সাথে নিয়মিত  কুশল বিনিময় এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি ইতোমধ্যে এলাকায় বেশ পরিচিত  অর্জন করেন। 

শ্রাবণী লাইজু বলেন, "আমি সবসময়ই সাধারণ মানুষের পাশে থেকে সেবা করতে চেয়েছি। মায়ের হাত ধরেই জাতীয়তাবাদের আর্দশ নিয়ে বিএনপির সকল সভা সমাবেশে কম বেশী উপস্থিত থেকেছি। 

 নারী অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মুল কার্যক্রম  এবং এলাকার অবহেলিত নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। যদি ভোটাররা আমাকে সুযোগ দেন, তবে আমি আমার ওয়ার্ড গুলো, একটি আধুনিক ও নারীবান্ধব মডেল হিসেবে গড়ে তুলব।

তিনি আরো বলেন, পৌর নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও  নতুন   প্রার্থী হিসাবে  মাঠ পর্যায়ে তার প্রাথমিক প্রচার  অব্যাহত রাখবেন । নির্বাচনী বৈতরণী পার হতে তিনি এখন সাধারণ মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন। 

এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, শ্রাবণী লাইজু দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষের বিপদে-আপদে এগিয়ে আসেন তার মায়ের সাথে । বিশেষ করে দুস্থ পরিবারগুলোর শিক্ষা ও চিকিৎসায় তার ব্যক্তিগত সহযোগিতা করেছেন সাধ্যমত । নারী ভোটারদের মধ্যে তাকে নিয়ে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে কম বেশী। 

সচেতন মহলের মতে, শ্রাবণী লাইজুর মতো শিক্ষিত ও কর্মঠ নারী প্রার্থীরা নির্বাচনে অংশ নিলে স্থানীয় শাসনব্যবস্থায় নারীদের প্রতিনিধিত্ব আরও জোরালো হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]