সোমবার ১৫ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: রিজার্ভ বেড়ে সাড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল   আইন মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি গঠন, সভাপতি আন্দালিব রহমান পার্থ   ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক   দুদকের মামলায় বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহর জামিন   এআই প্রযুক্তিতে শনাক্তের পর দুবাইয়ে আটক বেনজীর   ১৯৭ কিলোমিটার গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ   উপসালা টাইগার্সের জার্সিতে কাল অভিষেক সাকিবের   
মোংলায় সরকারি নির্দেশ উপেক্ষা করে সন্ধ্যার পর জমজমাট বাজার
মাসুদ রানা, মোংলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ২:৫৫ এএম   (ভিজিট : ১৯৪৮)

সরকারি প্রজ্ঞাপন ও বিধিনিষেধ উপেক্ষা করে মোংলা বাজারে একশ্রেণির ব্যবসায়ীরা সন্ধ্যার পর দোকানপাট খোলা রাখছেন বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ে দোকান বন্ধের নির্দেশনা থাকলেও, বাজারে এক ধরণের লুকোচুরি খেলা চলছে। স্থানীয়দের দাবি, কোনো এক 'অদৃশ্য ক্ষমতার' দাপটে ব্যবসায়ীরা নিয়ম ভেঙে ব্যবসা পরিচালনা করছেন।

সরেজমিনে চিত্র: দেখা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী সন্ধ্যা ঘনানোর সাথে সাথে দোকানপাট বন্ধ করার কথা থাকলেও মোংলার প্রধান বাজার সহ  বাজারের মূল পয়েন্টসহ বিভিন্ন গলিতে   লাইট জ্বালিয়ে দিব্যি কেনাবেচা চলছে। সন্ধ্যার পর যেখানে জনসমাগম কমার কথা, সেখানে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। সাধারণ মানুষের প্রশ্ন—আইন সবার জন্য সমান হলেও এই ব্যবসায়ীরা কার ইশারায় বিধিনিষেধ তোয়াক্কা করছেন না? 

স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, সরকারি প্রজ্ঞাপন না মানার ফলে একদিকে যেমন বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, অন্যদিকে বিদ্যুৎ সাশ্রয়ে  ঝুঁকি বাড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পথচারী বলেন, "দিনের বেলা বেচাকেনার ভিড়   থাকে তখন সব ঠিক মনে হয় ব্যাবসা বানিজ্য ভালো  কিন্তুুু সন্ধ্যা নামলেই বাজার  সচল থাকে  মনে হয় কেউ তাদের আস্কারা দিচ্ছে।"

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সরকারি প্রজ্ঞাপন বাস্তবায়ন করতে। তবে  বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না অদৃশ্য কারণে । তবে "অদৃশ্য ক্ষমতার" বিষয়টি খতিয়ে দেখা উচিত ।

মোংলা বাজারের এই অনিয়ম রুখতে এবং সরকারি নির্দেশনা পুরোপুরি কার্যকর করতে সাধারণ মানুষ প্রশাসনের আরও কঠোর ও নিয়মিত নজরদারি প্রত্যাশা করছেন।

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকার দেশের সব দোকানপাট, শপিং মল ও মার্কেট সন্ধ্যা ৬টা/৭টা থেকে রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবে, ওষুধের দোকান, কাঁচাবাজার ও জরুরি সেবামূলক প্রতিষ্ঠান এই নির্দেশনার আওতামুক্ত। অনেক ক্ষেত্রে এই নির্দেশ অমান্য করে দোকান খোলার প্রবণতা দেখা গেছে পুরো মোংলা জুড়ে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]