সোমবার ১৫ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: রিজার্ভ বেড়ে সাড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল   আইন মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি গঠন, সভাপতি আন্দালিব রহমান পার্থ   ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক   দুদকের মামলায় বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহর জামিন   এআই প্রযুক্তিতে শনাক্তের পর দুবাইয়ে আটক বেনজীর   ১৯৭ কিলোমিটার গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ   উপসালা টাইগার্সের জার্সিতে কাল অভিষেক সাকিবের   
প্যারোলে মুক্তি নিয়ে হাতকড়া পরেই বাবার জানাজায় ছেলে
মোঃ নাছির উদ্দিন, পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৭:৩১ পিএম   (ভিজিট : ৫৭৮)

প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই পিরোজপুরের জিয়ানগর উপজেলায় বাবার জানাজায় অংশ নিয়েছে তার ছেলে। মঙ্গলবার সকাল ৮টায় মুক্তি পাওয়ার পর সকাল ১০টায় উপজেলার নলবুনিয়া গ্রামের সিদ্দিকুর রহমান আকনের জানাজায় অংশ নেয় তার একমাত্র ছেলে এমরান হোসেন উজ্জ্বল (৩৮)।

স্ত্রী হত্যার অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত উজ্জ্বল প্রায় আড়াই বছর ধরে পিরোজপুর জেলা কারাগারে রয়েছে। প্রায় পাঁচ বছর আগে উজ্জ্বলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ তার ঘর থেকে উদ্ধার করা হয়েছিল। সেই মামলায় তার যাবজ্জীবন সাজা হয়। 

সোমবার বিকেলে বার্ধক্যজনিত কারণে প্রায় ৭৫ বছর বয়সে মারা যায় সিদ্দিকুর রহমান। তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা উজ্জ্বলের প্যারোলে মুক্তির আবেদন করে। এরপর সকালে পিরোজপুর সদর ও ইন্দুরকানী থানা পুলিশের পাহারায় উজ্জ্বলকে তার বাড়িতে নেয়া হয়। পরবর্তীতে হাতকড়া পরিহিত অবস্থায় জানাজা শেষে আবারও তাকে কারাগারে নেয়া হয়। 

সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘন্টার জন্য উজ্জ্বলকে প্যারোলে মুক্তি দেয়া হয়েছিল বলে কারাগার সূত্রে জানা গেছে। 

উজ্জ্বল দ্বিতীয়বার বিয়ে করার পর সেই সংসারে তার আড়াই বছর বয়সী দুইটি সন্তান রয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]