মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ১ পৌষ ১৪৩২

শিরোনাম: ভোটের ওপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা    চীনে বিএনপি'র বিজয় দিবস উদযাপন    মোংলায় উন্মক্ত রাখা হয় নৌ বাহিনী ও কোস্টগার্ডের দুটি যুদ্ধ জাহাজ   বিজয় দিবসে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি   টাঙ্গাইলে উৎসাহ-উদ্দীপনায় বিজয় দিবস উদযাপিত   পিরোজপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন   পতাকা হাতে ৫৪ জনের প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড   
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ২ পুলিশ সদস্যকে প্রত্যাহার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৪:১৩ পিএম আপডেট: ১৫.১১.২০২৫ ৪:৪২ PM

পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার ভোররাতের কোনো এক সময় গান পাউডার অথবা পেট্রোল ব্যবহার করে আগুন দেওয়া হয় বলে ধারণা করা হয়। এতে স্মৃতিস্তম্ভের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, “ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে অবহেলার কারণে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আগুনের ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।”

ঘটনার বিস্তারিত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার।

এ ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শন করেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক তাফাজ্জল হোসাইন ফরিদ,সেক্রেটারি অধ্যাপক জহুরুল হক সহ একটি টিম। বিএনপি সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু, জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন কুমার এবং ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]