শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব   প্রশাসনিক ক্যু করে ক্ষমতায় যাওয়া আর হয়ে উঠবে না: জামায়াত আমির   মোংলা পৌর জিয়া মঞ্চের সভাপতি সালাম, সাধারণ সম্পাদক মাহবুবুর; সাংগঠনিক পদে সমালোচনার ঝড়   ১৫ দল নিয়ে ‘মানবতার জোট’র আত্মপ্রকাশ   বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে: প্রধান বিচারপতি   টাঙ্গাইলে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত   নির্বাচনে জনগণই তাদের ভোট পাহারা দেবে: সালাহউদ্দিন আহমদ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
দিল্লি বিস্ফোরণে প্রধান সন্দেহভাজন উমরের বাড়ি গুঁড়িয়ে দিলো ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৯:৩১ পিএম

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাম্প্রতিক গাড়িবোমা বিস্ফোরণের প্রধান সন্দেহভাজন ডাঃ উমর নবী’র কাশ্মিরের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতে কাশ্মিরের পুলওয়ামায় অবস্থিত বাড়িটি বিস্ফোরকের মাধ্যমে গুঁড়িয়ে দিয়েছে পুলিশ ও নিরাপত্তাবাহিনী।

উমরের বাড়ি ধ্বংসের জন্য ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইডি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মীরা জানিয়েছেন, তদন্তকাজের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হর্য়েছে।

গত ১০ নভেম্বর সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে নয়াদিল্লির পর্যটন এলাকা লাল কিল্লার একটি মেট্রো স্টেশনের কাছে একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত হন ওই গাড়ির চালকসহ ১৩ জন এবং আহত হন কমপক্ষে ৩০ জন। প্রাথমিক তদন্ত এবং ঘটনাস্থলের বিভিন্ন ফুটেজ দেখে পুলিশ নিশ্চিত হয়েছে যে বিস্ফোরণকাণ্ডে ব্যবহৃত হুন্দাই আই ২০ গাড়িটির চালক ছিলেন উমর নবী।

আরও জানা গেছে, দিল্লি বিস্ফোরণের তদন্তে মুজাম্মিল শাকিল ও আদিল আহমেদ রাথের নামের যে দুই কাশ্মিরি চিকিৎসকের নাম উঠে এসেছে, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন উমর। তিনি নিজেও পেশায় চিকিৎসক ছিলেন। ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ শহরের আল ফালাহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন তিনি।

নয়াদিল্লিতে বিস্ফোরণের পর সোমাবর রাতভর ভারতের পুলওয়ামা ও এবং আশপাশের এলাকায় তল্লাশি চালায় জম্মু-কাশ্মির পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় ৬ জনকে। এই ৬ জনের মধ্যে তিন জন উমরের পরিবারের সদস্য। এরা হলেন উমরের মা এবং দুই ভাই।

উমরের পরিবারের সদস্যদের গ্রেপ্তারের প্রসঙ্গে দিল্লি পুলিশের এক কর্মকর্তা ভারতের সংবাদমাধ্যম পিটিআইকে বলেছেন, “সন্দেহভাজনের মা এবং দুই ভাইকে আমরা ডিএনএ-র নমুনা সংগ্রহের জন্য আটক করেছিলাম। বিস্ফোরণস্থল থেকে পাওয়া দেহাংশের সঙ্গে তা মিলিয়ে দেখা হয়েছে। আমরা নিশ্চিত হয়েছি যে তারা উমরের পরিবারের সদস্য।”



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com