সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ মাঘ ১৪৩২

শিরোনাম: ভারত-পাকিস্তান ফাইনাল হলে কী হবে?   আমেরিকার বিরুদ্ধে হরমুজ প্রণালীতে ইরানের যুদ্ধের মহড়া   নির্বাচনে আ.লীগের ভোট যাচ্ছে কার ঝুলিতে?   ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’   বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে: মাহফুজ আনাম   দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে   আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   
ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুত ইসি: সিইসি
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৫:৪১ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুত ইসি। প্রধান উপদেষ্টার চিঠি পেলে ও কমিশন আলোচনা করে ভোটের তারিখ থেকে মাস দুয়েক আগে তফসিল ঘোষণা করা হবে।

বুধবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এই কথা বলেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে চিঠি দেওয়ার কথা বলেছেন, আমরা আশা করছি শিগগিরই তা পেয়ে যাব।

এ সময় তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগের যারা সমর্থক তারা ভোট দিতে পারবেন। কারণ কে কোন দলের তাদের মনের কথা তো আর আমরা বলতে পারব না। আমাদের মূল ফোকাস থাকবে ভোটার।

আওয়ামী লীগ নির্বাচন করতে না পারলে অপকর্ম করতে পারে, তাদের মোকাবেলা করতে আপনারা প্রস্তুত কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তাদের মোকাবেলা করতে প্রস্তুত আছি।

ভোটের তারিখ থেকে মাস-দুয়েক আগে তফসিল ঘোষণা করা হবে জানিয়ে সিইসি বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন স্তরের স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করতে কমিশন এক মাস সময় হাতে রাখছে।

কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং নিয়ম মেনেই নির্বাচনী সীমানা নির্ধারণের জন্য নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান সিইসি।

নাসির উদ্দিন বলেন, ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের কেনাকাটা সম্পন্ন করতে চায় ইসি। ১০ আগস্ট পর্যন্ত দাবি আপত্তির সুযোগ রাখা হয়েছে। পরবর্তী সময়ে শুনানির মধ্য দিয়ে চূড়ান্ত করা হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com