রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ মাঘ ১৪৩২

শিরোনাম: আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   সবধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার   নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের: তারেক রহমান   বিদ্রোহীদের নিয়ে যা ভাবছে বিএনপি!   আর্থিক সংকটে পঙ্গু হতে চলেছে জাতিসংঘ, সতর্কবার্তা গুতেরেসের   তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শর্মিলা রহমান   বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ডা’   
লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৮:০৬ পিএম আপডেট: ২২.০৭.২০২৫ ৯:৪৫ PM







নড়াইলের লোহাগড়া  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে  কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

জানা যায়, ২১ জুলাই (সোমবার) সকালে উপজেলা পরিষদ হলরুমে পুরষ্কার বিতরনী সভায় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিঠুন মৈত্র।এসময় বক্তব্য রাখেন  মাউশি কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অবঃ) আব্দুল হামিদ ভুইয়া,লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান,নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান,লোহাগড়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুরাদুজ্জামান, মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআমির হোসেন,দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ সাহা, লোহাগড়া প্রেস ক্লাবের আহবায়ক সেলিম জাহাঙ্গীর, সাংবাদিক সরদার রইচ উদ্দিন টিপু প্রমুখ।

উপজেলায় এস এস সি ও এইচ এস সি  ২০২২/২৩ শিক্ষাবর্ষে মোট ১৯ জন শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় বক্তারা বলেন,শিক্ষা ছাড়া কোন দেশ উন্নয়ন হতে পারে না। তাই আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে সুশিক্ষিত করে দেশকে উন্নতির চরম শিখরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com