সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯ মাঘ ১৪৩২

শিরোনাম: ভারত-পাকিস্তান ফাইনাল হলে কী হবে?   আমেরিকার বিরুদ্ধে হরমুজ প্রণালীতে ইরানের যুদ্ধের মহড়া   নির্বাচনে আ.লীগের ভোট যাচ্ছে কার ঝুলিতে?   ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’   বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে: মাহফুজ আনাম   দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে   আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   
বিমান বিধ্বস্তে নিহত ২, নারী ও শিশুসহ ৫০ জন বার্নে চিকিৎসাধীন
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৪:৩১ পিএম আপডেট: ২১.০৭.২০২৫ ৫:০৩ PM

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি। এ নিয়ে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেল।

এর আগে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তবে তারও নাম-পরিচয় জানা যায়নি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়।

এ ঘটনায় আহতদের রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে নেওয়া হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com