বুধবার ৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০ মাঘ ১৪৩২

শিরোনাম: অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যেমন হয়, তাদের অবস্থা এখন এমন: মির্জা আব্বাস    সালাতুত তাসবিহ নামাজের নিয়ম   শবেবরাতেও আল্লাহ যাদের ক্ষমা করবেন না!   ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান   টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা    জামায়াতের আমীর বলেছেন ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না: মুফতি রেজাউল করিম   র‍্যাবের নাম বদলে যাচ্ছে, যে নাম হচ্ছে!   
হাইকোর্টে বিচারপতি নিয়োগে প্রথমবারের মতো নেওয়া হলো ভাইভা
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ১১:৩৭ পিএম

দেশের ইতিহাসে প্রথমবারের মতো হাইকোর্ট বিভাগের বিচারপতি নিয়োগে আইনজীবীদের মৌখিক পরীক্ষা (ভাইভা) নেওয়া হলো।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ৫৩ জন আইনজীবী। আর এ পরীক্ষায় অংশ নেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল।

এর আগে সুপ্রিমকোর্টে বিচারপতি নিয়োগ ছিল রাজনৈতিক প্রভাব ও সুপারিশনির্ভর। তবে এবারই প্রথম বিচারপতি নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করে সুপ্রিমকোর্ট প্রশাসন।

জানা গেছে, গত ২৮ মে প্রকাশিত বিজ্ঞপ্তির পর ৩০০টির বেশি আবেদন জমা পড়ে। সেখান থেকে যাচাই-বাছাই করে ৫৩ জনকে চূড়ান্ত করে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল।

এই নিয়োগ হচ্ছে ‘সুপ্রিমকোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫’ অনুযায়ী গঠিত সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে।

পদাধিকারবলে কাউন্সিলের পাঁচ সদস্য হলেন—কাউন্সিলের চেয়ারপারসন (প্রধান বিচারপতি), আপিল বিভাগে কর্মে প্রবীণতম একজন বিচারপতি, হাইকোর্ট বিভাগে কর্মে প্রবীণতম একজন বিচারপতি (বিচার কর্ম বিভাগ থেকে নিযুক্ত নয়), বিচার কর্ম বিভাগ থেকে নিযুক্ত হাইকোর্ট বিভাগে কর্মে প্রবীণতম একজন বিচারপতি এবং বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com