বুধবার ৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১ মাঘ ১৪৩২

শিরোনাম: ১২ তারিখে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে: আমীরে জামায়াত   আমরা সকলেই বিশ্বাস করি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান: মাসুদ সাঈদী   জামায়াতের ৪১ দফা ইশতেহারে যা আছে   নির্বাচনে সংশ্লিষ্টদের সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার   ট্রল ইস্যুতে সরব অপু বিশ্বাস, শাকিবকে দিলেন সম্মান   নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান   পাকিস্তানকে রাজি করাতে বিশেষ উদ্যোগ আইসিসির   
হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৮:০০ পিএম

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ।

বুধবার (১৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই আল্টিমেটাম ঘোষণা করেন সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

হাদি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, তাহলে শুক্রবার হাজার হাজার মানুষ নিয়ে গোপালগঞ্জ অভিমুখে লং মার্চ করা হবে।

তিনি আরও বলেন, এই দেশে বিএনপি, জামাত, এনসিপি আছে। আমাদের তাদের সঙ্গে রাজনৈতিক ঝগড়া আছে। কিন্তু জুলাই ও স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ঝগড়া নেই। এনসিপির উদ্দেশে বলছি—এই সরকারে তোমাদের দুই ভাই আছে, আসিফ মাহমুদ আর মাহফুজ আলম। যদি সরকারে থেকেও তোমাদের গোপালগঞ্জে নিরাপত্তা না থাকে, তাহলে সারা দেশের নিরাপত্তা কোথায়?

শাহবাগ থানার সামনে অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়ে হাদি বলেন, আমরা এখন শাহবাগ থানায় যাচ্ছি। আমাদের ভাইদের নিরাপদে ফিরিয়ে না আনলে কাউকেই এখানে মুক্ত থাকতে দেওয়া হবে না। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি হবে, কিন্তু কেউ যদি উসকানি দেয়, স্যান্ডেল মেরে মুখের দাঁত ফেলে দেওয়া হবে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জের প্রতিটি উপজেলাকে মাদারীপুর ও ফরিদপুরের সঙ্গে যুক্ত করতে হবে।

ইনকিলাব মঞ্চের আরেক নেতা আসাদুজ্জামান আসাদ বলেন, এই ষড়যন্ত্রের অন্যতম উদ্দেশ্য হলো জুলাই সনদ বাতিল করা। যতদিন দিল্লির হনুমানগুলো গোপালগঞ্জে থাকবে, ততদিন জুলাই সনদ আদায় হবে না। তাই সনদ পেতে হলে তাদের সবাইকে রাবণে পাঠাতে হবে।

সমাবেশ শেষে টিএসসি থেকে মিছিল করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ থানার সামনে অবস্থান নেন। এ সময় তারা “মুজিববাদ নিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ”, “মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ”, “গোলাপিদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও”, “লাল জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠো হাতিয়ার” প্রভৃতি স্লোগান দেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com