সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯ মাঘ ১৪৩২

শিরোনাম: ভারত-পাকিস্তান ফাইনাল হলে কী হবে?   আমেরিকার বিরুদ্ধে হরমুজ প্রণালীতে ইরানের যুদ্ধের মহড়া   নির্বাচনে আ.লীগের ভোট যাচ্ছে কার ঝুলিতে?   ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’   বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে: মাহফুজ আনাম   দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে   আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   
নতুন মামলায় গ্রেপ্তার মন্ত্রী, এমপিসহ ৯ জন
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৫:৩৩ পিএম

যাত্রাবাড়ী থানার পৃথক মামলায় সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ নয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত গ্রেপ্তার দেখানোর এ আদেশ দেন।

গ্রেপ্তার দেখানো সালমান এফ রহমান ছাড়া অন্য আসামিরা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক আইজিপি শহিদুল হক, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

এদের মধ্যে সালমান এফ রহমান, দিপু মনি ও আমু এক মামলায়, আনিসুল হক, পলক, জাহাঙ্গীর, শহিদুল ও আবুল হাসান দুই মামলা এবং মনুকে আট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলায় সালমান-আনিসুলসহ সব আসামিদের কয়েক দফা বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়া হয়। এসব আসামিরা বর্তমানে কারাগারে রয়েছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com