শনিবার ৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৪ মাঘ ১৪৩২

শিরোনাম: কারাগারে মারা গেছেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন   নির্বাচনের পরপরই দেশ ছাড়তে পারেন আইজিপি   ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন বার্তা দিল যুক্তরাজ্য   খুলনা-৩ আসনে চালু হলো ফ্রি ওয়াইফাই জোন   ওবামা দম্পতিকে বানরের সঙ্গে তুলনা করা সেই ভিডিও সরাল হোয়াইট হাউস   বাংলাদেশ নেই, টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রিতে ভয়াবহ ধস   বাংলাদেশে প্রাণঘাতী হয়ে উঠছে নিপাহর মতো আরেক ভাইরাস   
ফকিরাপুলের ঘটনায় পুলিশের সাহসিকতার প্রশংসা স্বরাষ্ট্র উপদেষ্টার
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৫:৪৯ পিএম

সাহসিকতার সঙ্গে জীবন বাজি রেখে মাদক নির্মূলে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 

আজ (বৃহস্পতিবার, ১৯ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাজধানীর পল্টনে গুলিবিদ্ধ দুই পুলিশ সদস্যের স্বাস্থ্যের খোঁজ নেয়ার পরে একথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ফকিরাপুল মোড়ে মাদক কারবারিদের ধরতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় ব্যক্তিগত গাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মাদক কারবারিরা। এতে গুরুতর আহত হয় পুলিশের সহকারী উপ-পরিদর্শক আতিক হাসান এবং কনস্টেবল সুজন।’

তিনি বলেন, ‘আতিকের পেটের বাম পাশে এবং সুজনের বাম পায়ের হাঁটুতে গুলি লাগে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’ 

তাদের পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ‘আহত হয়েও মাদক কারবারি চারজনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক কারবারিদের ব্যবহৃত একটি প্রাইভেট কার, অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com