শনিবার ৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৪ মাঘ ১৪৩২

শিরোনাম: তারেক রহমানকে বির্তকে বসার আহ্বান ডা. শফিকুর রহমানের   চলছে শৈত্যপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস!   হাদি হত্যার সঠিক বিচার অবশ্যই করা হবে: জামায়াত আমির   জামায়াতকে ভোট দেওয়া হারাম, এটা কোনোভাবেই জায়েজ নয়: হেফাজত আমির   ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা   বিশ্বকাপের মাঠ কাঁপাবেন নোরা ফাতেহি   পাকিস্তানে মসজিদে আ-ত্মঘাতী বো-মা হামলায় ৩১ জন নি-হত   
দখল-চাঁদাবাজি করলে আপনিও আওয়ামী লীগ হয়ে গেলেন: মির্জা ফখরুল
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৩:৫৮ পিএম

আপনি যদি দখল-চাঁদাবাজি করেন, তাহলেও আপনিও আওয়ামী লীগ হয়ে গেলেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সব দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধেই আমাদের সংগ্রাম।

বুধবার রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির দলীয় সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, কোনো কিছু জোর করে দখল করে, চাঁদাবাজি করে আমরা যেন মানুষের অধিকারকে হরণ না করি। আইন যেন নিজের হাতে তুলে না নিই।

লন্ডনের বৈঠককে কেন্দ্র করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের তারিখ ও সময় নিয়ে যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব সৃষ্টি হচ্ছিল তখনই এই বৈঠক দেশের মানুষকে স্বস্তি দিয়েছে। এই বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা।

তিনি আরও বলেন, আমরা বলেছিলাম, ডিসেম্বরে নির্বাচন চাই।

অন্যদিকে ড. ইউনূস এপ্রিলে নির্বাচনের ঘোষণা দিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলোচনার মাধ্যমে সেটি ফেব্রুয়ারিতে নিয়ে এলেন, তিনি ডিসেম্বরে অনড় ছিলেন না। এটি একজন দেশনায়কের গুণ। দেশ ও জাতির জন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করেন তিনি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com