সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯ মাঘ ১৪৩২

শিরোনাম: ভারত-পাকিস্তান ফাইনাল হলে কী হবে?   আমেরিকার বিরুদ্ধে হরমুজ প্রণালীতে ইরানের যুদ্ধের মহড়া   নির্বাচনে আ.লীগের ভোট যাচ্ছে কার ঝুলিতে?   ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’   বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে: মাহফুজ আনাম   দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে   আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   
ইরানের পাশে থাকার ঘোষণা কাতারের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ২:২৪ পিএম

ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। ইসরায়েলি হামলার মুখে  ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে কাতার।

শনিবার (১৪ জুন) সন্ধ্যায় টেলিফোন আলাপের সময় কাতারের আমির শেখ তোমিম বিন হামাদ আল থানি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে বলেন, তার দেশ সম্পূর্ণভাবে ইরানকে সমর্থন করে এবং আলাপ ও সমঝোতাই শান্তিতে পৌঁছার পথ হিসেবে বিশ্বাস করে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, প্রথম দিন থেকেই আমার লক্ষ্য ছিল মুসলিম ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা, যাতে অঞ্চলে অগ্রগতি ও স্থিতিশীলতা আসে। তবে শুরু থেকেই জায়নিস্ট সরকার এ অগ্রগতিতে বাধা দিতে চাইছে এবং অস্থিরতা সৃষ্টি করছে।

তিনি আরও সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্র এই অপরাধকে সমর্থন দিচ্ছে এবং চাইছে যে তারা যা চাইবে তাই চাপিয়ে দেবে। তবে ইরান কারো চাপ মানতে রাজি নয়।

মুসলিম দেশগুলোকে গাজায় অপরাধ সংঘটনকারী জায়নিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান পেজেশকিয়ান। তিনি বলেন, ইরান নিজের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সম্পূর্ণ সক্ষম।

এ দিকে, কাতারের আমির জানান, কাতার ঘৃণ্য এই হামলার নিন্দা জানাচ্ছে এবং বিশ্বাস করে যে আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের। কাতার ইরানকে সমর্থন দিতে অঙ্গীকারবদ্ধ এবং আলাপ ও সমঝোতার মাধ্যমে শান্তিতে পৌঁছাতে চাইছে। অপর দেশগুলোকেও এই অবস্থান সম্পর্কে অবহিত করা হচ্ছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com