মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০ মাঘ ১৪৩২

শিরোনাম: অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যেমন হয়, তাদের অবস্থা এখন এমন: মির্জা আব্বাস    সালাতুত তাসবিহ নামাজের নিয়ম   শবেবরাতেও আল্লাহ যাদের ক্ষমা করবেন না!   ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান   টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা    জামায়াতের আমীর বলেছেন ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না: মুফতি রেজাউল করিম   র‍্যাবের নাম বদলে যাচ্ছে, যে নাম হচ্ছে!   
বিচারের মুখোমুখি হতে টিউলিপকে আদালতে হাজির হওয়া উচিত: আইটিভিকে ইউনূস
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ২:০৮ পিএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে ফিরে এসে দুর্নীতির অভিযোগে আদালতে হাজির হয়ে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আনীত অভিযোগ নিয়ে আলোচনার জন্য টিউলিপের বৈঠকের অনুরোধও তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

বর্তমানে যুক্তরাজ্যে সরকারি সফরে থাকা ড. ইউনূস আইটিভি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যেকোনো ধরনের অভিযোগ রাজনৈতিক সংলাপের মাধ্যমে নয়, আইনানুগভাবে আদালতেই মোকাবিলা করা উচিত।

তিনি বলেন, 'যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তার আদালতে উপস্থিত হওয়া উচিত।' তিনি আরও বলেন, 'আমি তার সঙ্গে কথা বলিনি। আমি এটিকে একটি আইনি প্রক্রিয়া হিসেবে নিয়েছি এবং এটি আইনিভাবেই হওয়া উচিত। এখানে আমার জড়িত হওয়া উচিত নয়।'

দুদক অভিযোগ করেছে, টিউলিপ তার খালা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অবৈধভাবে জমি গ্রহণ করেছেন। গত বছর ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানের পর শেখ হাসিনা ক্ষমতা হারান।

এ অভিযোগের বিষয়টি যুক্তরাজ্যে এর আগে ট্রেজারি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী টিউলিপ সরাসরি অস্বীকার করে বলেন, এটি বাংলাদেশি কর্তৃপক্ষের 'রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার'।

প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের আগে তাকে পাঠানো এক চিঠিতে টিউলিপ তার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন, যাতে তিনি 'ঢাকার দুর্নীতি দমন কমিশনের দ্বারা সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে' সহায়তা করতে পারেন।

তবে ইউনূসের সেই অনুরোধে সাড়া না দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন টিউলিপ। এক বিবৃতিতে তিনি বলেন, ইউনূস তার সঙ্গে সাক্ষাতে অনীহা দেখিয়ে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ভুল তথ্য প্রচারের পথে অনাকাঙ্ক্ষিতভাবে ইন্ধন জুগিয়েছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com