বুধবার ৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১ মাঘ ১৪৩২

শিরোনাম: অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যেমন হয়, তাদের অবস্থা এখন এমন: মির্জা আব্বাস    সালাতুত তাসবিহ নামাজের নিয়ম   শবেবরাতেও আল্লাহ যাদের ক্ষমা করবেন না!   ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান   টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা    জামায়াতের আমীর বলেছেন ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না: মুফতি রেজাউল করিম   র‍্যাবের নাম বদলে যাচ্ছে, যে নাম হচ্ছে!   
শেখ হাসিনার দেশে আসার আর কোন সুযোগ নেই: মোস্তফা জামান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৮:৪৮ পিএম

স্বৈরাচার শেখ হাসিনার আমলে রাগের বশবর্তী হয়ে আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া ও তারেক রহমানকে মামলা এবং জুলুম নির্যাতনের মাধ্যমে শেষ করে দিতে চেয়েছিল শেখ হাসিনার সরকার। আজ স্বৈরাচার শেখ হাসিনা নিজেই এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। নিজের জীবন বাঁচাতে ভয়ে পালিয়ে গেছে। স্বৈরাচার শেখ হাসিনার এই দেশে আসার আর কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। 

রবিবার বনানী থানার যুবদল আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, এদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছিল।  করন অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে জিয়াউর রহমানের ভূমিকা সবচেয়ে বেশি। শহীদ জিয়াউর রহমান জাতির সেই নায়ক যাকে শহীদি মর্যাদা দেয়া হয়েছে। অন্য কোন  রাষ্ট্রনায়ক কে শহীদের মর্যাদা দেয়া হয়নি। আমি বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতিকে আল্লাহ শহীদের মর্যাদা দেবেন। 

মোস্তফা জামান বলেন, ‌ম্যাডাম বেগম খালেদা জিয়া সবগুলো মামলা খালাস পেয়েছেন ও তারুণ্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মামলা গুলো থেকে খালাস হয়ে গেছে এতেই বোঝা যায় স্বৈরাচার সরকার শেখ হাসিনা রাগের বশপর্তী হয়ে সাজানো মামলায় জুলুম নির্যাতন করে ছিল। আল্লাহ সেই বিচার করেছেন। স্বৈরাচার শেখ হাসিনা এই দেশ থেকেই চলে যেতে হয়েছে। শুধু শেখ হাসিনা না শেখ হাসিনার পরিবার-পরিজন দলের লোকজন সহ এই দেশ থেকে চলে গেছে। তাদের আর কোন ফেরার পথ নেই।

তিনি আরো বলেন, অচিরেই তারেক রহমান বাংলাদেশে এসে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। বিএনপি ক্ষমতায় আসলে শেখ হাসিনা যেখানেই থাকুক না কেন তাকে ধরে নিয়ে এসে আইনের মুখোমুখি করা হবে। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীরসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা কর্মী সহ বনানী থানা নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের লোকজন উপস্থিত ছিল।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com