রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ মাঘ ১৪৩২

শিরোনাম: আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   সবধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার   নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের: তারেক রহমান   বিদ্রোহীদের নিয়ে যা ভাবছে বিএনপি!   আর্থিক সংকটে পঙ্গু হতে চলেছে জাতিসংঘ, সতর্কবার্তা গুতেরেসের   তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শর্মিলা রহমান   বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ডা’   
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কনকচাঁপা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১১:১২ AM

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির সাবেক কমিটিকে পকেট কমিটি বলে আখ্যায়িত করে বক্তব্য দেয়ায় নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন কন্ঠশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপা। 

বক্তব্যকালে এমন মন্তব্য করা মাত্রই ভুয়া ভুয়া শ্লোগানে উত্তেজিত হয়ে ওঠে উপস্থিত সকল নেতাকর্মীরা। পরে ‘সরি’ বলে নেতাকর্মীদের কাছ থেকে রক্ষা পেয়েছেন কন্ঠশিল্পী কনকচাঁপা। 

বুধবার (৫ মার্চ) দুপুরে আলম চৌরাস্তায় উপজলো বিএনপি আয়োজিত সিরাজগঞ্জ-১ কাজিপুর সংসদীয় আসনের সম্মেলন প্রস্তুত কমিটির আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে কন্ঠশিল্পী কনকচাঁপা এ বেফাঁস মন্তব্য করেন।

সভায় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মজিবুর রহমান লেবু, নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল করিম খান পাপ্পু, ভিপি শামীম খান এবং রুমানা মোর্শেদ কনকচাঁপাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

নেতাকর্মীরা জানান, সম্মেলন প্রস্তুত কমিটির সভায় বক্তব্য প্রদানকালে রুমানা মোর্শেদ কনক চাঁপা বিএনপির সাবেক কমিটি পকেট কমিটি বলে আখ্যায়িত করেন। অথচ এই কমিটি তৃনমুল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে গঠন করা হয়েছিল।

এ কারনে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে কনকচাপাকে ভুয়া ভুয়া বলে শ্লোগান দেয়া শুরু করেন।  এক পর্যায়ে রোমানা মোর্শেদ কনকচাঁপা সরি বলেন। পরে অন্যান্য নেতারা মাইক হাতে নিয়ে নেতাকর্মীদের শান্ত করেন। পরে তিনি বক্তব্য না দিয়েই মঞ্চে বসে থাকেন।

এ বিষয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ভিপি শামীম খান জানান, বক্তব্য চলাকালে কন্ঠশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপা এক পর্যায়ে বেফাঁস একটি কথা বলেন। তিনি বিএনপির সাবেক কমিটিকে পকেট বলে ফেলেন। এ সময় নেতাকর্মীরা তাকে ভুয়া ভুয়া শ্লোগান দেন। পরে নেতাকর্মীদের শান্ত করা হয়। তিনি বলেন, কনকচাঁপার এ ধরনের মন্তব্য করা ঠিক হয়নি। 

কারন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশনায় কাজিপুর উপজেলার প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে কাজিপুর উপজেলা কমিটি গঠন করা হয়েছিল।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com