আ. লীগ নেতা বিপ্লব গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪০ পিএম

নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাহিদ ইসলাম বিপ্লবকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। নাহিদ ইসলাম বিপ্লব আত্রাই উপজেলার যাত্রামুল গ্রামের মৃত নূর মহুরির ছেলে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন নিজ ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আটকের পরে বিপ্লবকে নওগাঁ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।