মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ১ পৌষ ১৪৩২

শিরোনাম: ভোটের ওপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা    চীনে বিএনপি'র বিজয় দিবস উদযাপন    মোংলায় উন্মক্ত রাখা হয় নৌ বাহিনী ও কোস্টগার্ডের দুটি যুদ্ধ জাহাজ   বিজয় দিবসে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি   টাঙ্গাইলে উৎসাহ-উদ্দীপনায় বিজয় দিবস উদযাপিত   পিরোজপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন   পতাকা হাতে ৫৪ জনের প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড   
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
নারায়ণগঞ্জে অভিযোগের তিন দিন পর থানায় ধর্ষণ মামলা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৩:৫২ পিএম

অপরহণ পরবর্তী টানা ৬ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগের তিন দিন পর অবশেষে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা নিয়েছে সোনারগাঁও থানা পুলিশ। গত ২৬ জানুয়ারি রাতে নির্যাতিতা নারীর তিন দিন আগে করা অভিযোগের ভিত্তিতে এ মামলা নেওয়া হয়।
 
মামলায় নির্যাতিতা নারী উল্লেখ করেন, তার স্বামী প্রবাসে থাকার সুবাদে তিনি এক ছেলেসহ তার বাবার বাড়ি সোনারগাঁওয়ের ইলিয়াসদী থাকেন। 

একই এলাকার শাহাবুদ্দিনের ছেলে মো. হাছান (৩০), তাকে মোবাইল ফোনে এবং সাক্ষাতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উত্ত্যক্ত করে আসছিল। তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৬ জানুয়ারি দুপুর অনুমান ১টার দিকে সোনারগাঁও থানাধীন ইলিয়াসদী বাড়ির সামনের রাস্তা থেকে অভিযুক্ত হাসান তাকে ফুসলাইয়া ও প্রলোভন দেখিয়ে জোরপূর্বক প্রাইভেটকার যোগে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়। 

পরে অজ্ঞাতনামা স্থানে একটি ঘরে আটকে ধর্ষণ করে। এ সময় তার হাতে থাকা ভিভো অ্যান্ড্রোয়েড মোবাইল এবং গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের একটি চেইন এবং কানে থাকা ৮ আনা ওজনের এক জোড়া কানের দুল নিয়ে তাকে গাজীপুর ফেলে রেখে চলে যায় অভিযুক্ত হাসান। পরে তার বড় ভাইয়ের মোবাইলে ফোন করে তাকে উদ্ধার করে ২৪ জানুয়ারি সোনারগাঁয়ে নিয়ে আসে। 

এর আগে ওই নারী লিখিত অভিযোগ করলে থানা পুলিশ মামলা না নিয়ে অভিযুক্তকে আটক করে সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠায়। পরে ওই নারী ২৬ জানুয়ারি পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি)’র কমপ্লেইন মনিটরিং সেলে মামলা না নেওয়ার বিষয়ে ওসির বিরুদ্ধে অভিযোগ (সিরিয়াল নং ৪৮) করেন।

আরও পড়ুন

 টানা ৬ দিন আটকে ধর্ষণ, দেড় লাখ টাকায় হয়ে গেল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]