মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯ মাঘ ১৪৩২

শিরোনাম: কে এই কুখ্যাত অপরাধী জেফ্রি এপস্টেইন?    ‘আইডি হ্যাক নিয়ে মিথ্যাবাদীরা জনগণের বন্ধু হতে পারে না’   জামায়াত আমির বললেন ‘রাখ তোর ফ্যামিলি কার্ড’   ৫ আগস্ট পরবর্তী ৯১.৭% সহিংসতায় বিএনপি জড়িত, ২০.৭% আ. লীগ: টিআইবি   এপস্টাইন ফাইলে বাংলাদেশের যা আছে!   পবিত্র শবে বরাতে বিএনপির চেয়ারম্যানের বাণী   পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, জরুরি বৈঠক ডেকেছে আইসিসি!   
বিএনপি-যুবদলের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৭:৩৪ AM

নরসিংদী সদরের শেখেরচরে ঝুট ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের সংঘর্ষে মঞ্জুর ইসলাম (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জুর ইসলাম মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর গ্রামের আব্দুর রশিদ এর ছেলে। তিনি আহত বখতিয়ার হোসেনের ডিস ও ইন্টারনেট ব্যবসার কর্মচারী ছিলেন। আহত বখতিয়ার হোসেন মেহেরপাড়া ইউনিয়ন তাঁতীদলের সভাপতি।  

পুলিশ ও স্থানীয়রা জানান, শেখেরচর এলাকায় আধিপত্য বিস্তার ও ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইফতির মধ্যে বিরোধ চলছে। 

এসব বিষয় নিয়ে শেখেরচর বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের আলোচনায় বসার কথা ছিল। এরই মধ্যে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়, শুরু হয় গুলি ছোড়া। 

এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মঞ্জুর নিহত হন, আর আহত হন বখতিয়ার। গুলিবিদ্ধ বখতিয়ারকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মঞ্জুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইফতির সমর্থক বলে জানা গেছে।

নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরদির্শনসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com