সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯ মাঘ ১৪৩২

শিরোনাম: ভারত-পাকিস্তান ফাইনাল হলে কী হবে?   আমেরিকার বিরুদ্ধে হরমুজ প্রণালীতে ইরানের যুদ্ধের মহড়া   নির্বাচনে আ.লীগের ভোট যাচ্ছে কার ঝুলিতে?   ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’   বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে: মাহফুজ আনাম   দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে   আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   
জুলাই-আগস্ট নৃশংসতা: জাতিসংঘে পূর্ণাঙ্গ তথ্য পাঠিয়েছে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৮:৪৩ পিএম

জুলাই-আগস্ট অভ্যুত্থান ঘিরে সংঘটিত হত্যাকাণ্ড ও অপরাধ বিষয়ে জাতিসংঘের তদন্ত কমিটিকে পূর্ণাঙ্গ তথ্য পাঠিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

মুখপাত্র বলেন, জুলাই-আগস্টে তথ্যাদি সংগ্রহ করা হয়েছে এবং ইতোমধ্যে তা জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়ে পাঠানো হয়েছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেসব তথ্যের অপেক্ষায় ছিলাম, আমরা সেগুলো পেয়েছি; তা জাতিসংঘের কাছে পাঠিয়েছি।

কবে নাগাদ প্রতিবেদন পাওয়া যাবে জানতে চাইলে রফিকুল আলম বলেন, জাতিসংঘ আমাদের কাছ থেকে ইনপুট পাওয়ার পর তাদের নিজস্ব একটা খসড়া তৈরি করবে। সেই খসড়া তৈরি করতে কী পরিমাণ সময় লাগবে সেটা তারা আমাদের দেয়নি। সুতরাং এই মুহূর্তে আমরা কোনো টাইম লাইন বলতে পারছি না।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিদেশে বাংলাদেশের বিভিন্ন উইংয়ে দায়িত্বরত ১৯ জন রাষ্ট্রদূত/হাইকমিশনারকে ফেরত এনেছে সরকার।

এ প্রসঙ্গে মুখপাত্র জানান, ১৯ জন রাষ্ট্রদূতকে ডাকা হয়েছিল। তাদের মধ্যে প্রায় সবাই দায়িত্বভার ত্যাগ করেছেন মিশনের। বাকিরা ছুটিতে আছেন। যারা চুক্তিতে আছেন এবং রেগুলার সার্ভিসে আছেন চুক্তি বাতিল হয়ে যাওয়ার পর তাদের সঙ্গে সরকারের আর কোনো সম্পর্ক থাকে না। তাদের দেশে আসা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত নয়। আর যারা নিয়মিত সার্ভিসে আছেন তারা বেশিরভাগই ঢাকায় এসেছে, রিপোর্ট করেছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com