রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ মাঘ ১৪৩২

শিরোনাম: আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   সবধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার   নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের: তারেক রহমান   বিদ্রোহীদের নিয়ে যা ভাবছে বিএনপি!   আর্থিক সংকটে পঙ্গু হতে চলেছে জাতিসংঘ, সতর্কবার্তা গুতেরেসের   তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শর্মিলা রহমান   বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ডা’   
চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক ও আম সেক্টর উন্নয়ন শীর্ষক সেমিনার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩:২৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় অর্থনৈতিক ও আম সেক্টরের উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ পৌরসভা ও সুইসকন্ট্যাক্টের আয়োজনে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. আবদুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়। এতে আরো বক্তব্য রাখেন, সুইসকন্ট্যাক্টের হেড অফ বিজনেস এডমিনিস্ট্রেশন আলমগীর করিব, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব ও গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোখলেসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আমিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া ও আম উদ্যোক্তা আহসান হাবিবসহ অন্যরা। 

অনুষ্ঠানে আম ও আম জাতীয় বিভিন্ন পণ্যের ২১টি স্টল প্রদর্শিত হয়। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা ও আম সেক্টরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। 

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের এতিহ্যবাহী গম্ভীরা অনুষ্ঠিত হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com