মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ১ পৌষ ১৪৩২

শিরোনাম: চীনে বিএনপি'র বিজয় দিবস উদযাপন    মোংলায় উন্মক্ত রাখা হয় নৌ বাহিনী ও কোস্টগার্ডের দুটি যুদ্ধ জাহাজ   বিজয় দিবসে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি   টাঙ্গাইলে উৎসাহ-উদ্দীপনায় বিজয় দিবস উদযাপিত   পিরোজপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন   পতাকা হাতে ৫৪ জনের প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড   স্বাধীনতাবিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল   
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ সদস্য আটক
বরিশাল প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ১২:৪৮ AM

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের চার শিক্ষার্থীকে আটক করে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনীর সদস্যরা।

বুধবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, উদ্ভট আচরণের কারণে ব্রজমোহন কলেজের চার শিক্ষার্থীকে রাতে কলেজ ক্যাম্পাস থেকে আটক করে থানায় দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি ব্রজমোহন কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় চার শিক্ষার্থী উদ্ভট আচরণ করছিলেন। বিষয়টি স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীকে জানালে তারা ঘটনাস্থল থেকে ওই চারজনকে আটক করে। এরপর তাদের সেনাবাহিনীর সদস্যরা কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করেন।

এসময় বিএম কলেজের একাধিক শিক্ষার্থীরা জানান, যাদের আটক করা হয়েছে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলার কমিটির সদস্য। তারা আরও জানান, কলেজ ক্যাম্পাসের পাশে শেরে বাংলা স্কুল নিয়ে একটু ঝামেলা রয়েছে। সেই ঘটনায় ওদের আটক করা হতে পারে বলেও উল্লেখ করেন তারা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]