রবিবার ২৬ জুলাই ২০২৬ ১১ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
মাঝ রাস্তায় চার্জ শেষ, গরু দিয়ে টানা হলো নেতার গাড়ি (ভিডিও)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৯:১৭ পিএম   (ভিজিট : ২৮৬)

ভারতের রাজস্থান রাজ্যের কুচামন পৌরসভার বিরোধীদলীয় নেতা অনিল সিংহ মেদতিয়ার সঙ্গে ঘটে যাওয়া এক ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজ্যের বিরোধীদলীয় এই নেতা শখ করে বিদ্যুৎচালিত গাড়ি কিনেছিলেন। কিন্তু হঠাৎ করে মাঝপথে গাড়ির ব্যাটারি চার্জ শেষ হয়ে যাওয়ায় বিপত্তির মুখে পড়েন তিনি। প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি হন অনিল।

কয়েক দিন আগেও মাঝরাস্তায় গাড়ি থেমে যায় অনিলের। উপায় না দেখে গাড়ির সামনে দড়ি বাঁধা হয়। ইলেকট্রিক গাড়ি চটজলদি বদলে যায় গরুর গাড়িতে। দু’টি গরু সেই গাড়িটিকে টেনে নিয়ে যায় গন্তব্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার।

সম্প্রতি রাজস্থানের দিদওয়ানা জেলার কুচামন শহরে এই ঘটনা ঘটেছে। কুচামন পৌরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ২০২৩ সালে ইলেকট্রিক গাড়ি কিনেছিলেন তিনি। কিন্তু গাড়ি নিয়ে প্রায়ই বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন তিনি।

অনিল সিংহ মেদতিয়ার দাবি, মাঝরাস্তায় যখন-তখন বন্ধ হয়ে যায় তার বৈদ্যুতিক গাড়ি। এখন পর্যন্ত মোট ১৬ বার গাড়ি মেরামত করেছেন বলে জানিয়েছেন তিনি। তারপরও গাড়িটি ঠিকঠাক চলে না। চালানোর আগে গাড়ির ব্যাটারি চার্জ দিয়ে বের হলেও প্রায়ই মাঝরাস্তায় বন্ধ হয়ে যায়।

বিনোদ ভোজক নামের এক্স অ্যাকাউন্টে এই ঘটনার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এতে দেখা যায়, অনিলের ইলেকট্রিক গাড়ির সামনে দু’টি গরু দাঁড়িয়ে। দড়ি দিয়ে গাড়ির সঙ্গে বাঁধা হয়েছে গরু দু’টি। সেই গাড়ি টেনে নিয়ে যাচ্ছে গরু দু’টি। মাঝপথে অনিলের গাড়ি খারাপ হয়ে যাওয়ায় এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখে একজন মন্তব্য করেছেন, ‘‘শেষমেশ গরু দু’টিই বাঁচাল।’’ আবার আরেকজন লিখেছেন, ‘‘এ তো আধুনিক গরুর গাড়ি!’’









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]