রবিবার ২৬ জুলাই ২০২৬ ১১ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত কমপক্ষে ৬০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১১:০৩ এএম   (ভিজিট : ২৩৩)

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। 

আফ্রিকার এই দেশটির দক্ষিণাঞ্চলীয় বোনা জুরিয়া ওয়ারেদার গেলানা সেতুতে এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনাটি ঘটে।

সোমবার (৩০ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের পৃথক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

রয়টার্স বলছে, ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৬০ জন মারা গেছেন বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার বার্তাসংস্থা এএফপি জানিয়েছে। 

অন্যদিকে গার্ডিয়ান বলছে, দক্ষিণ ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬০ জনেরও বেশি মানুষ মারা গেছেন বলে রোববার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

সিদামা প্রদেশটি ইথিওপিয়ার দক্ষিণে তথা রাজধানী আদ্দিস আবাবার প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সিদামা আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরো ফেসবুকে বলেছে, একটি গাড়ি দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬৬ জনের মৃত্যু হয়েছে। তবে ঘটনার আরও বিশদ বিবরণ তারা দেয়নি।

ব্যুরো অনুসারে, বোনা জুরিয়া ওয়ারেদার গেলানা সেতুতে এই ঘটনাটি ঘটেছে। এতে আরও বলা হয়, আহত চার যাত্রীকে বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]