বুধবার ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
সাড়ে ২৪ হাজার টন চাল নিয়ে বন্দরে ভারতীয় জাহাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১:৫৬ পিএম   (ভিজিট : ৩১৭)

ভারত থেকে আমদানি করা ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ব্লেজ পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার এমভি তানাইস ড্রিম।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জাহাজটি বন্দরের ১১ নম্বর জেটিতে ভিড়ে। 

চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বুধবার বিকেল ৩টায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজটি পৌঁছেছে বলে জানিয়েছিলেন জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা।

তিনি বলেছিলেন, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি তানাইস ড্রিম নামে জাহাজটি অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া বন্দর থেকে গত ২২ ডিসেম্বর সকাল ৯টা ৫৩ মিনিটে রওনা দেয়।

জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে বুধবার বিকেল ৩টায়। বৃহস্পতিবার সকালে ‘অন বোট’ করার কথা জানিয়ে তিনি বলেছিলেন, কুয়াশার ওপর নির্ভর করে জাহাজটি চট্টগ্রাম বন্দরের ৭নং বা ৯নং জেটিতে চালগুলো খালাস করা হবে।

জানা গেছে, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় এটি অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]