বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
বড়দিনে খ্রিষ্টান ধর্মীয় প্রতিষ্ঠানে আড়াই কোটি টাকা অনুদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৯ এএম   (ভিজিট : ৩০৯)

বড়দিন উপলক্ষ্যে খ্রিষ্টান ধর্মীয় প্রতিষ্ঠানে ২ কোটি ৫০ লক্ষ টাকা অনুদান দিয়েছে সরকার।

খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান এই ধর্মীয় উৎসব উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে এই টাকা প্রদান করা হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বছর দেশের ৭৪৬টি খ্রিষ্টান ধর্মীয় উপাসনালয় কিংবা প্রতিষ্ঠানকে দুই কোটি টাকা বিতরণ করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানকে সাতটি ভাগে ভাগ করে অনুদানের পরিমাণ নির্ধারণ করা হবে। অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চার্চ, গির্জা ও তীর্থস্থান। খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এ অনুদান বিতরণ করা হবে।

উল্লেখ্য  'ক' ক্যাটাগরি ০৫ টি চার্চ বা গির্জাকে ৮০ হাজার টাকা, 'খ' ক্যাটাগরির ৫৬ টি চার্চকে ৫০ হাজার টাকা, 'গ' ক্যাটাগরির ৮০ টি গির্জা বা চার্চকে ৩৫ হাজার টাকা 'ঘ' ১৩৫ টিকে ৩০ হাজার টাকা, 'ঙ' ক্যাটাগরির ১৫২টি চার্চকে ২৫ হাজার টাকা, 'চ' ক্যাটাগরির ২১৩টি চার্চকে ২০ হাজার এবং  'ছ' ক্যাটাগরির ১০৫ টি চার্চকে ১৮ হাজার  টাকা অনুদান প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশিষ্ট ৫০ লক্ষ টাকা পরে বিতরণ করা হবে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]