বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
আজ বিছানা না গোছানোর দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ১০:০৮ পিএম   (ভিজিট : ৫৪৪)

সকালে উঠেই যাদের চিৎকার চেঁচামেচিতে কান ঝালাপালা হয়ে যায় 'বিছানা গোছাসনি কেন?' তাদের জন্য সুখবর। আজ (২১ ডিসেম্বর) বিছানা না গোছানো দিবস। দিবসটিকে ঘিরে আগামী ১ সপ্তাহ বিছানা না গোছানোর কর্মসূচি হাতে নিতে পারেন। তবে এতে কপালে ঝাঁড়ুর বাড়ি জুটলে লেখক দায়ী থাকবেন না।

কারও কারও মতে, দিনের শুরুতেই বিছানা গুছিয়ে নিলে মনে একটা ইতিবাচক প্রভাব পড়ে। বিপরীতে, কেউ কেউ আছেন যাদের বিছানা ছেড়ে উঠতেই মন চায় না! ঘুম ভাঙ্গার পরও আধাঘণ্টা তারা ল্যাদ খেয়ে সেখানে পড়ে থাকেন! বিছানা গোছানোর কোনো রকম আগ্রহ তাদের মধ্যে কাজ করে না! গুছিয়ে কি ই-বা লাভ! রাতে তো আবার এখানেই ঘুমাতে আসবেন! সারা দিনের পর বাড়ি ফিরে সকালের ‘বাসি বিছানা'তেই তারা গা এলিয়ে দেন।

এই মানুষগুলোর কথা ভেবেই যেন আজকের দিনটিকে প্রবর্তন করা হয়েছে। কারণ, আজ বিছানা না গোছানোর দিন! অবাক হবেন যখন জানবেন, এই দিনটির উদ্যোক্তা পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী। শ্যানন বারবা নামের সে শিক্ষার্থী সরাসরি মার্কিন কংগ্রেসের কাছে নিজের আর্জি জানিয়ে এক চিঠি লেখেন।

চিঠিতে শ্যানন লেখেন, মাঝে মধ্যে আমার বিছানা গোছাতে সত্যিই ক্লান্ত লাগে। এমন একটা দিন যদি আমাদের দেশে থাকত যেদিন কাউকে নিজের বিছানা গোছানো নিয়ে ভাবত হতো না, তাহলে বেশ হতো। আপনারা এ নিয়ে একটি বিল পাস করলে আমি সত্যিই কৃতজ্ঞ থাকব।

ছোট শিশুটির আবেদন ফেলতে পারেননি আইনপ্রণেতারা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]