শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদে খুলনার কৃতি সন্তান মোহাম্মদ কামরুজ্জামান   ঢাকা দক্ষিণ সিটিতে ৬০–৮০% বাসায় এডিস মশার লার্ভা: আব্দুস সালাম   সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ   আল-আকসা ইস্যুতে জর্ডানের দায়িত্বকে সম্মান করার বার্তা যুক্তরাজ্যের   কমিশনারকে ঘিরে অপপ্রচার: আনুষ্ঠানিক প্রতিবাদ জানাল ডিএমপি   ঢাকায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক   হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন তুললেন বোন   
দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব একসঙ্গে পালন সম্ভব, বললেন পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১২:৩৬ এএম   (ভিজিট : ১৪)

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেও মন্ত্রণালয়ের দায়িত্ব থাকার অভিপ্রায় জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, দুই পদেই পূর্ণকালীন দায়িত্ব পালনের নজির রয়েছে। প্রযুক্তি নির্ভর এ যুগে দুই ক্ষেত্রেই সমানতালে, কাজের সুযোগ আছে। বৃহস্পতিবার বিকেলে নিজ মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেও মন্ত্রণালয়ের দায়িত্ব থাকার অভিপ্রায় জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, দুই পদেই পূর্ণকালীন দায়িত্ব পালনের নজির রয়েছে। প্রযুক্তি নির্ভর এ যুগে দুই ক্ষেত্রেই সমানতালে, কাজের সুযোগ আছে। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। 

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে জয়ের পর আজ বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দুপুরে আসেন নিজ মন্ত্রণালয়ে। কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর কথা বলেন সাংবাদিকদের সাথে। 

একসঙ্গে দুই পদে দায়িত্ব পালন করবেন কি-না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি কি এই (পররাষ্ট্রমন্ত্রীর) দায়িত্ব ছেড়ে দেবো? প্রশ্নটা কি সেটাই? এত তাড়াহুড়ো করবেন না। একসঙ্গে দুই দায়িত্ব পালনের নজির আছে।’

১৯৮৬-৮৭ মেয়াদে ইউএনজিএ সভাপতি নির্বাচিত হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ তুলে ধরেন খলিলুর রহমান। একইসঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদের আগের সভাপতি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী এ দায়িত্বে থাকার সময় দুই পদে না থাকার কারণও তুলে ধরেন তিনি। 









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]