বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন করল বিএসএফ   চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু   সব হারানো ক্ষতি নয়, কখনো তা আল্লাহর বিশেষ রহমত   ঝিনাইদহে ৯১টি মোবাইল ফোন ও ৩৫ হাজার টাকা প্রকৃত মালিকদের ফেরত   মিয়ানমার সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান অস্ত্র-ইয়াবা উদ্ধার   প্রধানমন্ত্রীর দপ্তরের লাল টেলিফোনের তার বিক্রি, আটক ২   সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব   
সনাতন ধর্মের তিন প্রতিবন্ধী ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াত নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৪:১১ পিএম   (ভিজিট : ২৩)

সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত নিজের বেতন ভাতা দান করে সনাতন ধর্মের প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদ। 
বৃহস্পতিবার (৪ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান এমপি নিজেই।

শফিকুল ইসলাম মাসুদ জানান, নিজের নির্বাচনি এলাকা পটুয়াখালী-২ (বাউফল) ধুলিয়া ইউনিয়নের চাদকাঠি গ্রামের প্রতিবন্ধী তিন ভাই রিপন দাস, সাধু দাস ও নিধু দাসের পরিবারের জন্য আজই নিজের সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত এক মাসের বেতন-ভাতা প্রদান করা হবে। পাশাপাশি তাদের বসত বাড়িটি পুনঃনির্মাণ ও নিয়মিত খাওয়া-দাওয়া চালিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, ইনশাআল্লাহ।

তিনি বলেন, আপনারা দোয়া করবেন, যতদিন আল্লাহ তাদের বাঁচিয়ে রাখবেন আমরা আমাদের সমর্থ্য অনুযায়ী তাদের পাশে থেকে সবটুকু করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।

বিষয়টি সবার সামনে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। এ এমপি বলেন, যে সব শুভানুধ্যায়ীরা এই তিন ভাইয়ের বিষয়টি আমার দৃষ্টিতে এনেছেন তাদের প্রতিও সমান শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]