বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: দামুড়হুদায় মোবাইল কোর্টের অভিযান, মাদক মামলায় দু’জন দণ্ডিত   ঝিনাইদহ মহেশপুরে বিজিবির অভিযানে বিদেশি পিস্তলসহ আটক ১   গোপালগঞ্জে আওয়ামী লীগের ১২০০ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান   খামেনির শেষ বিদায়ের প্রস্তুতি, সময় জানাল তেহরান   দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো যুগ্ম সচিব আনিসুরকে   ‘১৫০ হাজির লাগেজ কেটে চুরি’ অভিযোগ ভিত্তিহীন: বিমান বাংলাদেশ এয়ারলাইনস   যাদুকাটা বালুমহাল-১ এর সীমানা নির্ধারণ, বালু উত্তোলনে স্বস্তি   
শুভেন্দুর মন্ত্রিসভা আরও শক্তিশালী, যুক্ত হচ্ছেন ৩৫ নতুন মন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ২:০১ পিএম   (ভিজিট : ৪৯)

পশ্চিমবঙ্গ বিধানসভার মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষনা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার (৩১ মে) এই ঘোষণা করেছেন তিনি।

আগামীকাল সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠানে ৩৫ জন মন্ত্রীকে রাজ্য সরকারে অন্তর্ভুক্ত করা হবে।
নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে মুখ্যমন্ত্রী জানান, আগামীকাল সকাল ১১টায় নবান্নে রাজ্যপাল আর এন রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন।

তিনি আরো বলেন, আগামীকাল পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত জাতীয়তাবাদী সরকারের একটি পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে। মন্ত্রিসভা সম্প্রসারণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী সকাল ১১টায় নবান্নে শপথ গ্রহণ করবেন।

মহামান্য রাজ্যপাল শ্রী আর এন রবি নবান্নে তাদের শপথবাক্য পাঠ করাবেন।
এদিকে রাজ্য প্রশাসনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ দপ্তর বরাদ্দ দেওয়া হতে পারে বলে জানা গেছে।

এর আগে ১৮ মে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারীদের ওপর অত্যাচারের মোকাবেলা করার জন্য দুটি কমিশন গঠনের অনুমোদন দেয়। উভয় কমিশনের নেতৃত্বেই কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিরা থাকবেন।

১ জুন থেকে কমিশন দুটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]