বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: দামুড়হুদায় মোবাইল কোর্টের অভিযান, মাদক মামলায় দু’জন দণ্ডিত   ঝিনাইদহ মহেশপুরে বিজিবির অভিযানে বিদেশি পিস্তলসহ আটক ১   গোপালগঞ্জে আওয়ামী লীগের ১২০০ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান   খামেনির শেষ বিদায়ের প্রস্তুতি, সময় জানাল তেহরান   দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো যুগ্ম সচিব আনিসুরকে   ‘১৫০ হাজির লাগেজ কেটে চুরি’ অভিযোগ ভিত্তিহীন: বিমান বাংলাদেশ এয়ারলাইনস   যাদুকাটা বালুমহাল-১ এর সীমানা নির্ধারণ, বালু উত্তোলনে স্বস্তি   
ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের আপত্তি, চান সংশোধন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ১০:৫৪ এএম   (ভিজিট : ৪৮)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে তার দূতদের করা সমঝোতা চুক্তিতে কয়েকটি সংশোধনী আনার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

শুক্রবার (২৯ মে) হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত এক বৈঠকের পর ট্রাম্প এ নির্দেশ দেন বলে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে।

অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, বর্তমান খসড়ায় ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করবে না এমন অঙ্গীকার রয়েছে। তবে এর বাইরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নির্দিষ্ট কোনো ছাড় বা শর্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। ট্রাম্প এই অংশে আরও নির্দিষ্ট ভাষা যুক্ত করতে চান।

যুক্তরাষ্ট্রের প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, এটি মূলত আরও নির্দিষ্ট বিষয় নিয়ে। বিশেষ করে কীভাবে যুক্তরাষ্ট্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত পাবে এবং সেই প্রক্রিয়ার সময়সূচি কী হবে, তা পরিষ্কার করা প্রয়োজন।

আরেকটি সূত্র জানিয়েছে, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়েও চুক্তির ভাষা পরিবর্তন করতে চান ট্রাম্প।

প্রতিবেদনে বলা হয়, সংশোধিত প্রস্তাবের বিষয়ে ইরানের জবাব পেতে প্রায় তিন দিন সময় লাগতে পারে। ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সপ্তাহের শুরুতেই আমরা কোনো অগ্রগতির খবর পাওয়ার আশা করছি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]