রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ মাঘ ১৪৩২

শিরোনাম: আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   সবধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার   নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের: তারেক রহমান   বিদ্রোহীদের নিয়ে যা ভাবছে বিএনপি!   আর্থিক সংকটে পঙ্গু হতে চলেছে জাতিসংঘ, সতর্কবার্তা গুতেরেসের   তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শর্মিলা রহমান   বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ডা’   
স্ত্রী-ছেলেসহ সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের ৫৬ ব্যাংক হিসাব ফ্রিজ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৮:০১ পিএম

সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ.ফ.ম রুহুল হক, তার স্ত্রী ইলা হক ও ছেলে জিয়াউল হকের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা ৫৬টি হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদন মঞ্জুর করে বুধবার (৮ অক্টোবর) এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফায়েজ। এদিন দুদকের পক্ষে এ আবেদন করেন সহকারী পরিচালক এস এম রশেদুল হাসান।

দুদকের আবেদন সূত্রে জানা যায়, ফ্রিজ আদেশ হওয়া ৫৬টি হিসাবের মধ্যে রুহুল হকের নামে রয়েছে ৩৯টি, তার স্ত্রী ইলা হকের নামে ২টি এবং ১৫টি হিসাব রয়েছে ছেলে জিয়াউল হকের নামে। এসব হিসাবের মোট স্থিতির পরিমাণ ১৫ কোটি ৪০ লাখ টাকা।

আবেদনে উল্লেখ করা হয়েছে,  আ ফ ম রুহুল হক তার নিজের ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামের ৫৬টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবসমূহে বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন করেছেন। তারা এ হিসাবসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে জানা গেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে হিসাবসমূহ অবিলম্বে ফ্রিজ করা আবশ্যক। অতএব, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে হিসাবসমূহ ফ্রিজকরণের (অবরুদ্ধ) আদেশ দানের জন্য প্রার্থনা করছি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com