রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ মাঘ ১৪৩২

শিরোনাম: আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   সবধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার   নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের: তারেক রহমান   বিদ্রোহীদের নিয়ে যা ভাবছে বিএনপি!   আর্থিক সংকটে পঙ্গু হতে চলেছে জাতিসংঘ, সতর্কবার্তা গুতেরেসের   তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শর্মিলা রহমান   বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ডা’   
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে সুমাইয়ার ভূ‌মিকা খতিয়ে দেখবে পুলিশ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৩:৫৩ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাষ্ট্রবি‌রোধী ষড়যন্ত্রের ঘটনায় সুমাইয়ার কী ধর‌নের ভূ‌মিকা ছি‌লো তা খতিয়ে দেখছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে। তা‌কে আদাল‌তে পা‌ঠানো হয়েছে।

ডিসি তালেবুর রহমান বলেন, সুমাইয়া জাফ‌রিনকে মিরপুর ডিইউএইচ এলাকা থে‌কে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রবি‌রোধী ষড়যন্ত্রের ঘটনায় সুমাইয়ার কী ধর‌নের ভূ‌মিকা ছি‌লো তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত ২৮ জন‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

তা‌দের জিজ্ঞাসাবাদে নতুন নতুন বিষয় সাম‌নে আস‌ছে ব‌লেও জানান এ পু‌লিশ কর্মকর্তা।

উল্লেখ্য, সুমাইয়া জাফরিনকে ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com